Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কংগ্রেসকে অচল ফোনের সঙ্গে তুলনা করলেন মোদি

samayikprasanga by samayikprasanga
October 28, 2023
in slider, জাতীয়
0
কংগ্রেসকে অচল ফোনের সঙ্গে তুলনা করলেন মোদি

অনলাইন ডেস্ক : দিল্লিতে শুরু হয়েছে আন্তর্জাতিক মোবাইল কংগ্রেস। বিশ্বের বিভিন্ন দেশের মোবাইল কোম্পানি তাদের সম্ভার তুলে ধরেছে সেখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোবাইল কংগ্রেসের উদ্বোধন করে গত সাড়ে নয় বছরে এই ক্ষেত্রে দেশের অগ্রগতি এবং তাঁর সরকারের অবদান তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, গুগল, অ্যাপেলের মতো প্রতিষ্ঠান ভারতে মোবাইল তৈরি করতে আগ্রহী। ভারত মোবাইলের আমদানিকারক থেকে ক্রমে রফতানিকারক দেশ হয়ে উঠছে। 

সেখানেই ভাষণে প্রধানমন্ত্রী রাজনীতি টেনে আনেন। ২০১৪-র মে মাসে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ নিছকই ক্যালেন্ডারের একটা বছর নয়। ভারতে ২০১৪ মানে পরিবর্তন। দেশের নানা ক্ষেত্রে বদলের সূচনা হয় ওই বছর। এরপরই কংগ্রেসকে নিশানা করে বিগত ইউপিএ সরকারের সমালোচনায় মুখর হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওই সরকার ছিল হ্যাং হয়ে যাওয়া মোবাইল ফোনের মতো। শত চেষ্টাতেও যেটা চালু করা কঠিন হয়ে পড়েছিল। রিস্টার্ট, ব্যাটারি বদল করেও সেই মোবাইল চালু করা যায়নি। মোদি বলেন, ‘২০১৪-তে দেশের মানুষ অচল ফোন ফেলে দিয়ে আমাদের কাজ করার সুযোগ দিয়েছেন। আমরা মোবাইলের ৫জি পরিষেবা চালু করেছি। দেশ এবার ৬জি সেবা চালু করার পথে এগোচ্ছে।’ 

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

প্রধানমন্ত্রীর দাবি, মাত্র এক বছরে দেশে চার লাখ ৫জি মোবাইল বেস স্টেশন তৈরি হয়েছে। মোবাইল পরিষেবার মানে বিশ্বে ১১০ নম্বর স্থান থেকে এগিয়ে ভারতের অবস্থান এখন ৪৩তম।

Tags: Mobile CongressNational NewsPM Modi
Previous Post

শিলচরে মঞ্চেই গায়িকার হাতে আক্রান্ত যন্ত্রশিল্পী

Next Post

কেরলে পরপর ভয়াবহ বিস্ফোরণ, নিশানায় খ্রিস্টানরা, হত একাধিক!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী
slider

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

by samayikprasanga
January 13, 2026
Next Post
কেরলে পরপর ভয়াবহ বিস্ফোরণ, নিশানায় খ্রিস্টানরা, হত একাধিক!

কেরলে পরপর ভয়াবহ বিস্ফোরণ, নিশানায় খ্রিস্টানরা, হত একাধিক!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?