Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

১৯ গ্রাম হস্তান্তর, বরাকের আর্থিক ক্ষেত্রে বিরাট নেতিবাচক প্রভাব পড়বে: সুস্মিতা

samayikprasanga by samayikprasanga
October 16, 2025
in অসম, বরাক উপত্যকা
0
১৯  গ্রাম হস্তান্তর,  বরাকের আর্থিক ক্ষেত্রে বিরাট নেতিবাচক প্রভাব পড়বে: সুস্মিতা

অনলাইন ডেস্ক : এবার লক্ষ্মীপুরের ১৯টি গ্রাম ডিমাহাসাও-এ হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সরব হলেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা পুরকায়স্থ। এই সিদ্ধান্ত কার্যকর হলে তা শুধু লক্ষীপুর বিধানসভা এলাকারই নয়, গোটা কাছাড় তথা বরাক উপত্যকার ভৌগলিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট প্রভাব পড়বে বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি।

বুধবার কাছাড়ের জেলা কমিশনারকে লেখা এক চিঠিতে এভাবে অভিমত ব্যক্ত করে সুস্মিতা উল্লেখ করেছেন, ব্যাপারটাকে মোটেই হালকাভাবে নেওয়া যায় না।। ভৌগলিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি এতে গ্রামগুলোর বাসিন্দারা অস্তিত্ব নিয়েও সংকটে পড়বেন। কিন্তু এ নিয়ে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে তা মোটেই স্পষ্ট নয়। এসম্পর্কে জেলাবাসী স্পষ্টভাবে কিছুই জানতে পারছেন না। তাই গোটা প্রক্রিয়া বিস্তারিতভাবে তাকে জানানোর জন্য জেলা কমিশনারকে অনুরোধ জানিয়েছেন তিনি।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

প্রসঙ্গত কিছু ডিমাসা সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার কুমাছড়া, কালিনগর, দলই ছড়া সহ আশপাশের ১৯টি গ্রাম ডিমাহাসাও -এ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে এজেলার বিভিন্ন সংগঠন। সংগঠনগুলো এ নিয়ে বড় ধরনের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

গ্রামগুলোর বাসিন্দা অ- ডিমাসা লোকেদের অভিযোগ, ডিমা হাসাওয়ে সন্নিবিষ্ট হলে তারা অনেক অধিকার ই হারিয়ে ফেলবেন। অ ডিমাশাদের পাশাপাশি, সেসব গ্রামের অনেক ডিমাসা জনগোষ্ঠীর লোকেরাও ভৌগোলিক দিক বিবেচনা করে ডিমাহাসাও এর সঙ্গে সংযুক্ত হতে চাইছেন না। তাদের বক্তব্য, এসব গ্রাম থেকে ডিমাহাসাও এর জেলা সদর হাফলং- এ যাওয়া আসাটা অনেক ব্যয় এবং সময় সাপেক্ষ। সেই তুলনায় কাছাড়ে থেকে যাওয়াটাই তাদের পক্ষে অনেক সুবিধা জনক।

Tags: Dima Hasao Districtsusmita debtrinomool congress
Previous Post

শিলচরে জেপি দাসের প্রতিষ্ঠানে ভাঙচুর মহিলা কর্মীদের,রিসিপশনিস্টকে মারধর

Next Post

মাদক পাচারের পথে মেঘালয়ে ধৃত কাবুগঞ্জের যুবক

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
মাদক পাচারের পথে মেঘালয়ে ধৃত কাবুগঞ্জের যুবক

মাদক পাচারের পথে মেঘালয়ে ধৃত কাবুগঞ্জের যুবক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?