Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

সুরক্ষা বাড়াতে আরও ১৬ রক্ষী নিয়োগ শিলচর সেন্ট্রাল জেলে

samayikprasanga by samayikprasanga
June 1, 2023
in অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
সুরক্ষা বাড়াতে আরও ১৬ রক্ষী নিয়োগ শিলচর সেন্ট্রাল জেলে

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

অনলাইন ডেস্ক : শিলচর সেন্ট্রাল জেল থেকে পলাতক দুই বন্দি হিফজুর রহমান ও দীপ নুনিয়ার এখনও সন্ধান মেলেনি। তবে এই পলায়ন কাণ্ডের পর জেলে নিযুক্তি দেওয়া হয়েছে ১৬ জন  ওয়ার্ডার ( রক্ষী) ও ৩ জন এসিস্ট্যান্ট জেলারকে।
দুই বন্দির পলায়নের পর জেল পরিদর্শনে এসে প্রয়োজনের তুলনায় রক্ষী অনেক কম থাকার কথা অবগত হয়ে কারা বিভাগের আইজি পূবালী গোহাই আরও রক্ষী নিযুক্ত করা হবে বলে জানিয়ে গিয়েছিলেন। এরপর রাজ্যিক স্তরে বেশ কিছু রক্ষী ও অ্যাসিস্ট্যান্ট জেলার নিযুক্তি দেওয়ার পর এদের মধ্যে থেকে ১৬ জনকে পাঠানো হয়েছে এই জেলে। জানা গেছে ১৬ জন রক্ষীর মধ্যে   ১ জন মহিলা এবং বাকি ১৫ জন পুরুষ। এরা সবাই বৃহস্পতিবার যোগ দিয়েছেন কাজে। আর নতুন করে নি যুক্তি দেওয়া  ৩জন অ্যাসিস্ট্যান্ট জেলারের মধ্যে ১ জনও যোগ দিয়েছেন এদিন। অন্য  ২ জনের শীঘ্রই যোগ দেওয়ার কথা।
জানা গেছে, এদিন ১৬ জন রক্ষী কাজে যোগ দেওয়ার পরও প্রয়োজনের তুলনায় সংখ্যাটা কিছু কমই থেকে গেছে। জেলে অনুমোদিত রক্ষী (ওয়ার্ডার) পদের সংখ্যা ৩২। আগে ছিলেন ১৩ জন  রক্ষী, এর মধ্যে পলায়ন কাণ্ডের জেরে সাসপেন্ড করা হয়েছে  ২ জনকে। তাই বর্তমানে কাজে রত পুরানো ১১ জন ও নতুন  ১৬ জনকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো ২৭।
এদিকে জেলের সুপারিনটেনডেন্ট জগদীশ  ডেকা গতকাল বুধবার অবসর গ্রহণ করেছেন। গতকাল তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়। তার স্থলে বর্তমানে সুপারিনটেনডেন্টের দায়িত্বভার অর্পণ করা হয়েছে ম্যাজিস্ট্রেট কিষন চরাইকে।
Tags: Assam Policeassam police DIGcachar spCM Himanta Bishwa SharmaSilchar central jail
Previous Post

২০২৪ সালের মধ্যে রাজ্যের প্রতি ঘরে পানীয়জল : জয়ন্তমল্ল

Next Post

অপহরণ! শিলচরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার নিখোঁজ যুবক, অভিযুক্ত ২ আত্মীয়

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
বিয়েবাড়িতে বৌদির সঙ্গে নাচায় খুন দুই দেবর

অপহরণ! শিলচরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার নিখোঁজ যুবক, অভিযুক্ত ২ আত্মীয়

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?