Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

সীমানা নির্ধারণের সিদ্ধান্ত বাতিলের দাবি যুব তৃণমূল কংগ্রেসের

samayikprasanga by samayikprasanga
January 6, 2023
in অসম
0
সীমানা নির্ধারণের সিদ্ধান্ত বাতিলের দাবি যুব তৃণমূল কংগ্রেসের

অনলাইন ডেস্ক : বিধানসভা কেন্দ্রের সীমানা নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছে যুব তৃণমূল কংগ্রেস। দলের এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান যুব তৃণমূল কংগ্রেসের হাইলাকান্দি জেলা সভাপতি মেহবুব আহমদ লস্কর। অসম সরকারের বিধানসভা কেন্দ্র পুনঃনির্ধারণ ও চারটি জেলা বিলুপ্তিকরনের তীব্র প্রতিবাদ জানান তিনি। বলেন,সংবিধান মতে ২০২৬ সালে সারা দেশে কেন্দ্র পুনঃনির্ধারণ করা হবে। এতে আরও কেন্দ্র বাড়বে।কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিন বছর আগে কেন করলেন এই প্রশ্ন তুলে তিনি বলেন,এটা রাজনৈতিক ষড়যন্ত্র। কাছাড় জেলার কিছু অংশ হাইলাকান্দিতে আবার হাইলাকান্দি জেলার কিছু অংশ কাছাড় জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বরাকের জনগণের কোনও লাভ হয়নি। বরাকে তিনটি জেলার জায়গায় আরও দু’টি নতুন জেলা বাড়ানো যেত। আর এটা হলে জনগণের সুবিধা হত।কংগ্রেস আমলে যখন ২০০৭ সালে বিধানসভা কেন্দ্র পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন  বিজেপি,আসু,অগপ সবাই এর বিরোধিতা করেছিল। বলা হয়েছিল,প্রথমে এনআরসি হোক পরে কেন্দ্র পুনঃনির্ধারণ করা হবে। কিন্তু  বিজেপি শাসনে এনআরসি চূড়ান্ত না করে কেন অগ্রিম কেন্দ্র পুনঃনির্ধারণ সেটা রাজ্যের সাধারণ জনগণ বুঝতে পারছেন। সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান হাইলাকান্দি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব আহমেদ লস্কর।জনস্বার্থের ব্যাঘাত করে সীমানা নির্ধারণ বাতিল করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান মেহবুব।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: Hailakandi Newsyouth trinomool congress
Previous Post

অবৈধ খননে নষ্ট হচ্ছে জাটিঙ্গার জল

Next Post

মণিপুরকে বনধ – সন্ত্রাসমুক্ত করেছে বিজেপি, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
Next Post
মণিপুরকে বনধ – সন্ত্রাসমুক্ত করেছে বিজেপি, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

মণিপুরকে বনধ - সন্ত্রাসমুক্ত করেছে বিজেপি, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?