Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

সারদা কেলেংকারি : অসম প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী অঙ্কিতা দত্তকে সিবিআই-এর তলব

samayikprasanga by samayikprasanga
August 30, 2022
in অসম
0

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

গুয়াহাটি, ৩০ আগস্ট : সারদা কেলেংকারির তদন্তে এবার অসম প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী অঙ্কিতা দত্তকে তলব করেছে সিবিআই। ‘দৈনিক বাতরি’ (অধুনালুপ্ত) পত্রিকায় সারদার ফান্ডিং সংক্রান্ত বিষয়ে আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার সমন পাঠানো হয়েছে অঙ্কিতা দত্তকে। অঙ্কিতা দত্ত প্রয়াত কংগ্রেস নেতা, অসম প্রদেশ সভাপতি, অসমের তদানীন্তন ক্যাবিনেট মন্ত্রী তথা ‘দৈনিক বাতরি’র স্বত্বাধিকারী অঞ্জন দত্তের কন্যা।
২০১২-২০১৩ সালে তৎকালীন বাংলা সংবাদ দৈনিক ‘সকালবেলা’ ছাপানোর জন্য গুয়াহাটির ‘অনুভূতি প্রিন্টার্স অ্যান্ড পাবলিকেশন্স প্রাইভেট লিমিটেড’-এ ফান্ডিং করেছিলেন সুদীপ্ত সেন। ওই মামলার শুনানিতে হাজির হতে ‘অনুভূতি প্রিন্টার্স অ্যান্ড পাবলিকেশন্স প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর অঙ্কিতা দত্তকে সমন পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, অঙ্কিতা দত্তের বাবা, প্রয়াত অঞ্জন দত্ত এবং কংগ্রেসের একজন অনুগতকে ২০১৪ সালে বহু কোটি টাকার সারদা কেলেংকারির অভিযোগে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। (সংবাদ সংস্থা)

Tags: Ankita DuttaAssam State Youth CongressSarada Scam
Previous Post

সরকার বাঁচাতে মরিয়া হেমন্ত, ঝাড়খণ্ডে শাসক জোটের বিধায়কেরা ছত্তিশগড়ে

Next Post

খালেকের মুঘল-প্রীতি অত্যন্ত ধিক্কারজনক, অজ্ঞানতার নমুনা বললেন সাংসদ পবিত্র

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post

খালেকের মুঘল-প্রীতি অত্যন্ত ধিক্কারজনক, অজ্ঞানতার নমুনা বললেন সাংসদ পবিত্র

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?