Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শিলচর কংগ্রেস কার্যালয়ে চোরের হানা

সভাপতি ও অন্যান্যদের মোবাইল-অর্থ চুরি

samayikprasanga by samayikprasanga
June 14, 2023
in অসম, বরাক উপত্যকা
0
শিলচর কংগ্রেস কার্যালয়ে চোরের হানা

অনলাইন ডেস্ক : শিলচর জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে হানা দিল চোর। যার থাবা থেকে রেহাই পেলেন না জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালও। জানা গেছে, বুধবার দুপুরে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সলমান খান ইন্দিরা ভবনে পৌঁছালে তাকে স্বাগত জানাতে এগিয়ে যান অভিজিৎ পাল সহ দলের অন্যান্য কর্মকর্তারা। এই ভিড়ের মাঝেই কাজ হাসিল করে নেই চোর। সলমানকে কার্যালয়ের ভেতরে নিয়ে যাওয়ার পরই অভিজিৎ দেখেন তার পকেট থেকে গায়েব দুটি মোবাইল। যার মধ্যে একটি হলো আই ফোন।

অভিজিৎ ছাড়াও চোরের শিকার হয়েছেন জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন লস্কর, ভাইস চেয়ারম্যান আইনুদ্দিন লস্কর এবং দলের অন্য এক কর্মকর্তা জ্যোতিলাল দাস। আনসারের পাঞ্জাবির পকেট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে নগদ ৫ হাজার টাকা, একইভাবে জ্যেতিলালের পকেট থেকেও হাতানো হয়েছে বেশ কিছু টাকা। আর চুরি করা হয়েছে আইনুদ্দিনের মোবাইল।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

এদের পাশাপাশি দলের জেলা কমিটির এস সি চেয়ারম্যান নিশিকান্ত সরকারের পকেটেও থাবা পড়েছিল চোরের। যদিও ভাগ্যক্রমে নিশিকান্তর মোবাইলটি চোর ঠিকমতো হস্তগত করতে না পারায় তা নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর নিশিকান্ত পকেটে হাত দিয়ে মোবাইল নেই দেখলে নিচে চেয়ে দেখেন। তখন নিচে পড়ে থাকা অবস্থায় নজরে পড়ে তার মোবাইল। নিশিকান্ত তখন ব্যাপারটা ঠিক বুঝতে না পারায় চোরকে শনাক্ত করতে পারেননি।

Tags: Indira BhawanSilchar Dist. CongressSilchar PoliceTheft Case
Previous Post

সোনাপুর টানেলের কাছে ফের ধস, আবদ্ধ হাজারো গাড়ি

Next Post

শ্বশুরবাড়িতে আত্মঘাতী যুবক!

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

by samayikprasanga
April 30, 2026
Next Post
শ্বশুরবাড়িতে আত্মঘাতী যুবক!

শ্বশুরবাড়িতে আত্মঘাতী যুবক!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?