Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

লাংলাছড়ায় দুর্ঘটনার শিকার ৩৭ চা শ্রমিক

samayikprasanga by samayikprasanga
May 29, 2023
in অসম, বরাক উপত্যকা
0
লাংলাছড়ায় দুর্ঘটনার শিকার ৩৭ চা শ্রমিক

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

অনলাইন ডেস্ক : কৈয়া চা বাগানের পর এবার বড়থল। পণ্যবাহী পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৭ চা শ্রমিক। কুম্ভা যাওয়ার পথে সোমবার সকালে এ ঘটনাটি ঘটে লাংলাছড়া এলাকায়। আহতদের লাবক বাগান হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। দুর্ঘটনাগ্রস্তরা সবাই বড়থল ও থাইলু চা বাগানের শ্রমিক বলে জানিয়েছেন চা যুব কল‍্যান সমিতির পক্ষে দুলন রী।
এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে শ্রমিক মহলে। প্রশ্ন উঠছে চা বাগানের শ্রমিকরা কি মানুষ নন যে, তাঁদের খাঁচাবন্দি মুরগির মতো পণ্যবাহী গাড়িতে গাদাগাদি করে নিয়ে যাওয়া হয় এক বাগান থেকে অন্য বাগানে। ন্যুনতম নিরাপত্তার অধিকারও কি নেই চা শ্রমিকদের।
দুলন রী জানান, এদিন সকালে বড়থল ও থাইলু চা বাগান থেকে ৪০ জন শ্রমিক নিয়ে কুম্ভা চা বাগানের উদ্দেশে  রওয়ানা হয় একটি বলেরো পিকআপ গাড়ি। কুম্ভা চা বাগানে পাতা তুলতে নিয়ে যাওয়া হচ্ছিল শ্রমিকদের। পথে লাংলাছড়ায় একটি আপ উঠতে গিয়ে শ্রমিকবাহী বলেরো পিকআপ গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৩৭ জন শ্রমিক কমবেশি আহত হয়েছেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহতদের ক্ষতিপূরণ সহ উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়েছেন দুলন। লক্ষীপু্রের বিধায়ক কৌশিক রাইয়ের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত ব‍্যবস্হা গ্রহণের দাবি জানান তিনি। মালবাহী গাড়িতে করে পণ‍্যের মতো শ্রমিকদের যাতায়াতের ব‍্যবস্হা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এদিন।
Tags: accidentAssam PoliceLalong tea estate
Previous Post

এসপি ঘনিষ্ঠ পরিচয় দিয়ে কনস্টেবলের পোস্টিংস-এর নামে অর্থ আদায়, শিলচরে ধৃত সাংবাদিক

Next Post

পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই

পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?