Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম বরাক উপত্যকা

মেটনাথল খাসিয়াপুঞ্জিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত গৃহ

samayikprasanga by samayikprasanga
January 17, 2023
in বরাক উপত্যকা
0
মেটনাথল খাসিয়াপুঞ্জিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত গৃহ

অনলাইন ডেস্ক : সোনাই রাজস্ব চক্রের অধীন কচুদরম থানা এলাকার পূর্ব ধলাইর মোহনখাল-রামমানিকপুর জিপির মেটনাথল ফরেস্ট ভিলেনের মেটনাথল খাসিয়াপুঞ্জিতে রবিবার দিনদুপুরে ঘটে গেল এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা।অগ্নিকাণ্ডে সিয়েল বেরেট নামের এক ব্যক্তির বাঁশবেতের তৈরি রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এদিকে সঙ্গে থাকা আরসিসি ঘরেরও ব্যাপক ক্ষতি হয়েছে।এছাড়া অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার ছুটে যান পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস সহ বরাকভ্যালি খাসি-জয়ন্তীয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও খাসি স্টুডেন্ট ইউনিয়নের সদস্যরা।তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।এদিন সংবাদমাধ্যমের কাছে অগ্নিকাণ্ডের বিবরণ দিতে গিয়ে গৃহকর্তা সিয়েল বেরেট বলেন,তিনি শাশুড়িকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ও  পত্নী বিউটিফুল সুজা ছিলেন বাবার বাড়িতে।আর এ অবস্থায় দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।কিন্তু শেষ রক্ষা হয়নি। রান্নাঘর সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে যায়।এদিকে ঘরের আসবাবপত্র,কাপড়-চোপড় আগুনে পুড়ে গেছে।ঘরেরও বেশ ক্ষতি হয়েছে।এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন খাসি সংগঠনের সদস্যরা।

এদিকে পূর্ব ধলাইর জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের সঙ্গে দেখা করে বিষয়টি ধলাইর বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নজরে এনে সহায়তা প্রদানের আশ্বাস দেন।এদিনের খাসি সংগঠনের প্রতিনিধিদলে ছিলেন খাসি-জয়ন্তিয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কনভেনর অমিয় সমুমে,সাধারণ সম্পাদক ওয়েলবর পাদাং,খাসি ছাত্র সংগঠনের মানর ছাল্পা, বিলিয়াম স্নান,বরাকভ্যালি ইনডিজিনাস হেডম্যান কো-অর্ডিনেশন কমিটির কনভেনর মরনিং স্টার সুজা প্রমুখ।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: Silchar News
Previous Post

বদরপুরে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, গ্রেফতার ১

Next Post

বদরপুরের গুরুত্বপূর্ণ সড়কজুড়ে অবৈধ বালু-পাথর

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
Next Post
বদরপুরের গুরুত্বপূর্ণ সড়কজুড়ে অবৈধ বালু-পাথর

বদরপুরের গুরুত্বপূর্ণ সড়কজুড়ে অবৈধ বালু-পাথর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?