Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মণিপুরের পর এবার মেঘালয়, গোষ্ঠী সংঘর্ষে উত্তাল শিলং

শিলংয়ের কাছে নোংরাম হিল অঞ্চলে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে গোষ্ঠী সংঘর্ষ।

samayikprasanga by samayikprasanga
May 6, 2023
in slider, জাতীয়
0
মণিপুরের পর এবার মেঘালয়, গোষ্ঠী সংঘর্ষে উত্তাল শিলং

অনলাইন ডেস্ক : কয়েকদিন ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। সে রাজ্যের হিংসার রেশ এবার এসে পৌঁছল পড়শি রাজ্য মেঘালয়েও। রাজধানী শিলংয়ের কাছে নোংরাম হিল অঞ্চলে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে গোষ্ঠী সংঘর্ষ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মোট ১৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে শনিবার সকালে জানা গেছে। নতুন করে অশান্তির ঘটনা এড়াতে মেঘালয় পুলিশের তরফে জানানো হয়েছে, কেউ আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে চরম পদক্ষেপ করতে বাধ্য হবে তারা।

আসলে এই হিংসার সূত্রপাত হয়েছে মণিপুর থেকে। মণিপুরি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর তরফে গত বুধবার আন্দোলনকারী মেইতেই জনগোষ্ঠীর দাবির বিরোধিতা করে একটি মিছিল বার করা হয়েছিল। সেখান থেকেই মণিপুরের ৮টি জেলায় হিংসা ছড়ায়। সম্প্রতি গুয়াহাটি হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছে। এর পরেই জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতায় পথে নামে। আর সেখান থেকেই সংঘাতের সূচনা।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

মূলত সমতল এলাকার বাসিন্দা মেইতেইরা মণিপুরের বৃহত্তম জনগোষ্ঠী। অন্য দিকে, কুকি, অঙ্গামি, লুসাই, নাগা, থাড়োয়াসের মতো প্রায় ৩০টি জনজাতি গোষ্ঠীর বাস পাহাড়ি এলাকায়। তাদের আশঙ্কা, জনজাতির মর্যাদা পেলেই পাহাড়ি এলাকার জমিতে হাত বাড়াবে মেইতেইরা। এখন জনজাতির মর্যাদা না পাওয়ায় তারা ওই জমি কিনতে পারে না।

মণিপুরের হিংসা প্রশমনে আধা সেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদের মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সঙ্গে দফায় দফায় পর্যালোচনা বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই হিংসার রেশ মেঘালয়ে ছড়ানোর কেন্দ্রের চিন্তা বেড়েছে।

Tags: guwahati high courtmanipur violenceManipuri vs kukiMeghalaya clashShillong newsST status
Previous Post

গাড়ি চুরি, ধৃত মালুগ্রামের যুবক

Next Post

বেরেঙ্গা সড়কে রবিবার থেকে যান চলাচল বন্ধ

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
বেরেঙ্গা সড়কে রবিবার থেকে যান চলাচল বন্ধ

বেরেঙ্গা সড়কে রবিবার থেকে যান চলাচল বন্ধ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?