Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

ভুল সংবাদ! নিউজ পোর্টালকে আইনি নোটিশ দীপায়নের

samayikprasanga by samayikprasanga
July 10, 2023
in অসম
0
ভুল সংবাদ! নিউজ পোর্টালকে আইনি নোটিশ দীপায়নের

অনলাইন ডেস্ক : ভুল সংবাদ পরিবেশনের অভিযোগ এনে গুয়াহাটির ‘ক্রস কারেন্ট’ নিউজ পোর্টালকে আইনি নোটিশ পাঠালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। গত ৭ জুলাই পাঠানো ওই নোটিশে ক্রস কারেন্ট কর্তৃপক্ষকে নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে বিধায়কের কাছে লিখিত ক্ষমাপ্রার্থনা ও নিজেদের ভুল স্বীকার করে তা পোর্টালে সংবাদ আকারে সম্প্রচারের কথা বলা হয়েছে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এর অন্যথায় আদালতের দ্বারস্থ হবেন বিধায়ক।

দীপায়নের হয়ে পোর্টাল কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন শিলচর বার-এর আইনজীবী নীহাররঞ্জন দাস। এতে উল্লেখ করা হয়েছে,  দীপায়ন চক্রবর্তী শিলচর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত জনপ্রতিনিধি। বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন তিনি। পাশাপাশি উপত্যকায় একজন সমাজকর্মী হিসেবেও সুপরিচিত। তিনি ব্যবসায়ী নন এবং তাঁর কোনও ব্যবসা প্রতিষ্ঠানও নেই। কিন্তু ডিলিমিটেশন ইস্যুতে গত ২৭ জুন বিরোধী ঐক্যমঞ্চ আহূত বরাক বনধকে ঘিরে তাঁর নামে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে ক্রস কারেন্ট নিউজ পোর্টাল। বনধের একদিন পর গত ২৮ জুন পোর্টালে (ক্রস কারেন্ট) পরিবেশিত সংবাদে বলা হয়েছে, বনধের দিন নিজের ব্যবসা প্রতিষ্ঠানের শাটার ফেলে বনধে সমর্থন জানিয়েছেন দীপায়ন। এতে দলীয় কর্মকর্তা সহ সাধারণ মানুষের কাছে তাঁর ভাবমূর্তিকে খাটো করা হয়েছে। এই ভুল সংবাদ পরিবেশনের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় পোর্টালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: Assam NewsCross CurrentDipayan ChakrabortyMLA SilcharNews Portal
Previous Post

মিস বরাক খেতাব জয় শিলচর কন্যা অদিতির

Next Post

শিলচরে সাংসদ সুস্মিতার নেতৃত্বে তৃণমূলের অনশন

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
শিলচরে সাংসদ সুস্মিতার নেতৃত্বে তৃণমূলের অনশন

শিলচরে সাংসদ সুস্মিতার নেতৃত্বে তৃণমূলের অনশন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?