Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

ভাঙ্গার নির্যাতিতা ছাত্রীর পাশে করিমগঞ্জ বিজেপি

samayikprasanga by samayikprasanga
May 19, 2023
in অসম, বরাক উপত্যকা
0
ভাঙ্গার নির্যাতিতা ছাত্রীর পাশে করিমগঞ্জ বিজেপি

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : ভাঙ্গার নির্যাতিতা স্কুল ছাত্রীর খোঁজ নিলেন বিজেপির মহিলা মোর্চা এবং যুব মোর্চার কর্মীরা । করিমগঞ্জ বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যের নির্দেশে এক প্রতিনিধি দল মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করেন । নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা । বৃহস্পতিবার রাতে মেয়েটিকে করিমগঞ্জের চাইল্ড কেয়ার সেন্টারে রাখা হয় । শুক্রবার নিয়ে আসা হয় আদালতে । পুলিশের সঙ্গে যোগাযোগ করে সেখানেই মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করেন মহিলা ও যুব মোর্চার সদস্যরা । আশাতীত এমন ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েছে সেই মেয়েটি । শারীরিক ভাবেও সে কিছুটা অসুস্থ্য । তবে ঘটনায় জড়িত শিক্ষকের উপযুক্ত শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছেন তারা । পরবর্তীতে দুই মোর্চার কর্মীরা পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও সাক্ষাৎ করেন । দাবি জানান বিহিত ব্যাবস্থা গ্রহন করার । এব্যাপারে মহিলা মোর্চার জেলা সভানেত্রী সীমা নন্দী জানিয়েছেন, জেলা বিজেপির সভাপতি দলীয় কাজে গুয়াহাটিতে রয়েছেন । কিন্তু দলের কর্মীদের সঙ্গে ঘন ঘন যোগাযোগ রক্ষা করে চলেছেন । এই পরিবারের খোঁজ খবর রাখতে নির্দেশ দিয়েছেন । যুব মোর্চা ও মহিলা মোর্চার সদস্যরা মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করে যথাযথ সাহায্যের আশ্বাস দিয়েছেন । আইন নিজের কাজ করে যাবে । আইন ব্যাবস্থায় তাদের বিশ্বাস আছে । দোষীর শাস্তি হবে সেটা নিশ্চিত । তিনি জানান, দলের কর্মকর্তারা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন । এদিন অন্যান্যদের মধ্যে মহিলা মোর্চার তরফে অর্পিতা পাল, সোমা দাস, দেবশ্রী পোদ্দার এবং জেলা যুব মোর্চার সভাপতি বীরেন দাস, দেবাংশু গুপ্ত , পৃথ্বীশ দাস, প্রিয়জিত দাস, দ্বিগবিজয় ধর , সাগর কর প্রমুখ উপস্থিত ছিলেন ।
Tags: Assam Policekarimganj bjpkarimganj spRape
Previous Post

মহাসড়কের কাজ তিন বছরের মধ্যে সম্পূর্ণ হবে : মন্ত্রী গার্লোসা

Next Post

প্রবল আবেগ, শ্রদ্ধায় পালিত ভাষা শহীদ দিবস

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
Next Post
প্রবল আবেগ, শ্রদ্ধায় পালিত ভাষা শহীদ দিবস

প্রবল আবেগ, শ্রদ্ধায় পালিত ভাষা শহীদ দিবস

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?