Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম বরাক উপত্যকা

ভয়াবহ রূপ ধারণ করেছে লালাছড়ার পূর্ত সড়ক

samayikprasanga by samayikprasanga
January 19, 2023
in বরাক উপত্যকা
0
ভয়াবহ রূপ ধারণ করেছে লালাছড়ার পূর্ত সড়ক

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

অনলাইন ডেস্ক : কাটলিছড়া কেন্দ্রের অধীন লালাছড়ার পূর্ত সড়কের অবস্থা এই শুকনো মরসুমে অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করের এলাকার এই ব্যস্ততম পূর্ত সড়কের জরাজীর্ণ অবস্থা দেখে অনেকে উষ্মা প্রকাশ করেন। তারা বলেন,একজন তৎপর বিধায়ক হওয়া সত্ত্বেও এত অবহেলিত কেন এই পূর্ত সড়ক।৬ নং জাতীয় সড়ক থেকে কাটাখাল নদীর লালাছড়াঘাট পর্যন্ত যাওয়া এই পূর্ত সড়কের করুণ অবস্থা সবাইকে অবাক করে তুলেছে। গোটা রাস্তাজুড়ে পিচ উঠে গেছে।এখন শুধু গর্তের মিছিল। স্থানে স্থানে পিচ উঠে গিয়ে এত বেহাল হয়ে উঠেছে যা দেখে মনে হয় না এটি একটি পূর্ত সড়ক।অথচ এই পূর্ত সড়ক একমাত্র ভরসা গোটা কাটাখাল নদীর পূর্ব পারের বহু প্রত্যন্ত এলাকার হাজার হাজার মানুষের।বৃহত্তর ধলছড়া,বিলাইপুর,কাছাড়িতল,বার্ণারপুর,লালাছড়া বাগান সহ বিভিন্ন এলাকার হাজার হাজার লোক এই পূর্ত সড়ক দিয়ে নিত্যদিন যাতায়াত করে থাকেন।সঙ্গে রোগী,স্কুল-কলেজের পড়ুয়া,ছোট বড় ব্যবসায়ীর ভরসার স্থল এই পূর্ত সড়ক।অটো থেকে শুরু করে ছোট বড় হরেক রকম যান চলাচল করে থাকে এই পূর্ত সড়ক দিয়ে। বর্তমান এই শুকনো মরসুমে রাস্তাটি এত বেহাল হয়ে উঠেছে যে চলাচলের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হচ্ছে।বৃষ্টি পড়লে আর কোনও উপায় থাকবে না। জল কাদায় বীভৎস হয়ে উঠবে সড়কটি। ফলে বর্ষা মরসুম শুরুর আগে এই বেহাল সড়কের সংস্কার করা না হলে সড়ক দিয়ে চলাচলে ভীষণ বেকায়দায় পড়তে হবে স্থানীয়দের। তাই বর্ষা নামার আগে সড়কের সংস্কারের ব্যাপারে বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এবং পূর্ত বিভাগের ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় লোকজন সহ নিত্যযাত্রীরা।

Tags: CM Himanta Bishwa SharmalalachoraPWD (Roads)
Previous Post

ঘাড়মুড়া ঘাটোয়ারবস্তিতে পানীয় জলের হাহাকার

Next Post

ধুলোয় নাকাল লক্ষীপুর

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
ধুলোয় নাকাল লক্ষীপুর

ধুলোয় নাকাল লক্ষীপুর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?