Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

পুলিশ প্রশাসনে বরাক থেকে বিচ্ছিন্ন ডিমাহাসাও

samayikprasanga by samayikprasanga
May 20, 2023
in অসম, বরাক উপত্যকা
0
পড়ুয়াকে মারধর গ্রেফতার শিক্ষক

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

অনলাইন ডেস্ক : পুলিশ প্রশাসনে কাজের সুবিধার জন্য ডিমাহাসাও জেলাকে দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজির আওতা থেকে কেটে সরিয়ে সংযুক্ত করা হলো হিল রেঞ্জের ডিআইজির অধীনে। বর্তমানে দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজির অধীনে রইলো শুধু বরাক উপত্যকার তিন জেলা কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি। সম্প্রতি সরকারের পক্ষ থেকে এই মর্মে নির্দেশ জারি করা হয়েছে।
নতুন করে গঠিত হওয়া হিল রেঞ্জে রয়েছে কার্বি আংলং ,হামরেন এবং ডিমাহাসাও জেলা। হিল রেঞ্জের হেডকোয়ার্টার গড়ে তোলা হয়েছে ডিফুতে। যেমনটা দক্ষিণ অসম রেঞ্জের হেডকোয়ার্টার রয়েছে শিলচরে।
প্রসঙ্গত দক্ষিণ অসম রেঞ্জের হেডকোয়াটার আগে ছিল হাফলং-এ। পরবর্তীতে বরাক উপত্যকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ১৯৮২ সালে তা স্থানান্তরিত করা হয় শিলচরে। শিলচরে হেডকোয়ার্টার স্থানান্তরের পর প্রথম দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি হিসেবে কার্যনির্বাহ করেন এস সি কাকতি। এরপর একে একে কার্যনির্বাহ করে গেছেন আরও ২৩ জন। বর্তমানে ২৫ নম্বর ডিআইজি হিসেবে কর্মরত রয়েছেন কঙ্কনজ্যেতি শইকীয়া। ডিমাহাসাওকে দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজির আওতা থেকে কেটে বাদ দিয়ে হিল রেঞ্জে সংযুক্তিকরণের পাশাপাশি কাজের সুবিধার্থে রাজ্যের অন্যান্য রেঞ্জেও এভাবে কিছু জেলা রদবদল করা হয়েছে বলে জানা গেছে।

Tags: Assam Policeassam police DIGcacharCM Himanta Bishwa Sharmadima hasao district addministration
Previous Post

কাছাড়ে ভেঙ্গে দেওয়া হল সবকটি ব্লক কংগ্রেস কমিটি

Next Post

মোদির অটোগ্রাফ চাইলেন বাইডেন!

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
মোদির অটোগ্রাফ চাইলেন বাইডেন!

মোদির অটোগ্রাফ চাইলেন বাইডেন!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?