Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অন্যান্য

পুথিগত শিক্ষা বনাম শারিরীক শিক্ষা

samayikprasanga by samayikprasanga
August 8, 2024
in অন্যান্য, অসম, বরাক উপত্যকা
0
পুথিগত শিক্ষা বনাম শারিরীক শিক্ষা

অনলাইন ডেস্ক : কিছুদিন আগের কথা চেম্বারে বসে আছি।তখন মা-বাবার সঙ্গে ভেতরে এল অত্যন্ত মায়াবি এক ছোট্ট সোনামনি।ভাবলাম হয়তো মা বা বাবার কোনোও অসুবিধা হয়েছে, পরামর্শ নিতে এসেছেন।কিন্তু আমার ভাবনার বিপরীত হল।শিশুকন্যাটির বাবা বলে উঠলেন, রোগী কিন্তু সেই শিশুকন্যাই।আমি মনে মনে আশ্চর্য হলাম, যেহেতু আমি একজন ‘গ্যাস্ট্রোলজি ফর এডাল্টস’। আমার কাছে সাধারণত অল্প বয়সের ছেলে-মেয়েরা চিকিৎসার জন্য আসেননা।তাই আমি মা-বাবাকে বললাম,এই শিশুকন্যা বয়সে অনেক ছোট,তাই একজন শিশুরোগ বিশেষজ্ঞের (পেডিয়াট্রিয়াশিয়ান) কাছেই যাওয়া প্রয়োজন ছিল।এবার শিশুটির মা বললেন, আমরা খুব বিপদে পড়ে এসেছি,এবংইতিমধ্যে আমরা দুই তিনজন শিশুর ডাক্তারকে দেখিয়ে এসেছি।আমি আরও আশ্চর্য হলাম, বললাম,ভালভাবে বলুন, ঠিক কি আসুবিধা হয়েছে?এই শিশুকন্যার মারাত্মক গ্যাসের সমস্যা,মা-বাবা দুজনে প্রায় একই সঙ্গে বলে উঠলেন,মোটেই কিছু খেতে চায় না,ঢেকুর উঠে।মাঝে মধ্যে বমিও করে।তারপর প্রায় আধঘন্টা আমি দুজনের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জেনে নিলাম। এই শিশুকন্যাকে সকালে প্রায় সাড়ে পাচটায় ঘুম থেকে উঠতে হয়।কারণ স্কুলের বাস এসে পড়ে সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে।বিছানা থেকে ওঠার পর প্রায়ই ঘুম পেয়ে থাকে। এই অবস্থায়ই মা তাকে স্কুলের ইউনিফর্ম পরিয়ে তৈরি করে দেন।এর ফাকে কখনও একটি বিস্কুট ,কখনও একটুকরো ব্রেড আর কখনও কিছু না খেয়েই স্কুল বাসে ওঠে।এমনকি ব্যেগে দেওয়া টিফিনটাও অনেক সময় না খেয়ে ঘুরিয়ে নিয়ে আসে।এসব কথা বলতে বলতে এক সময় মা-র চখের কোণ বেয়ে জল নেমে এল।এত আদরের শিশুটি যদি কিছু না খেয়েই খালিপেটে থাকে বা বমি করে তাহলে তাঁর স্বাস্থ্য কি করে ভাল থাকবে?বাবা বলে উঠলেন সকাল ছয়টার সময় বড়োদেরও কিছু খাওয়ার ইচ্ছা থাকেনা,আর এই ছোট্ট মেয়েটির কিকরে খাওয়ার ইচ্ছা হবে? যাক, বিধিসম্মতভাবে ওষুধ লিখে মা-বাবাকে চিন্তা না করতে বলে বিদায় দিলাম।এখানেই শেষ নয়, এরপর প্রায় পক্ষকালের মধ্যে একই ধরনের অসুবিধা নিয়ে আরও দুই-তিনজন শিশু আমার চেম্বারে এল মা-বাবার সঙ্গে।ভাবতে বাধ্য হলাম।কি কারণে এই সোনামনিদের নিয়ে একজনের পর একজন ডাক্তারের কাছে ছুটতে হল।এসময়ে কতজন শিশু জাঙ্ক ফুড খায়না,তা আমাদের ভাবতে হবে। ছোট ছোট ছেলে মেয়েদের বিছানা থেকে জোর করে উঠিয়ে কোনোও কিছু না খাইয়ে স্কুলে পাঠিয়ে আমরা তাদের ভবিষ্যৎ সত্যিকার অর্থে কতটুকু সুরক্ষিত করছি,না তাদের সুস্বাস্থ্য ভেঙ্গে দিচ্ছি।

কলমে ডা. ভাস্কর জ্যোতি বরুয়া

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

Tags: CM Himanta Bishwa SharmaDoctor tipsguwahati
Previous Post

শিলচরে ১ সেপ্টেম্বর থেকে রাস্তার কাজ, বরাদ্দ ৩২ কোটি : দীপায়ন

Next Post

ঢাকায় পৌঁছেছেন ড. ইউনূস

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
ঢাকায় পৌঁছেছেন ড. ইউনূস

ঢাকায় পৌঁছেছেন ড. ইউনূস

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?