Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

নাবালিকা অপহরণ ও ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

samayikprasanga by samayikprasanga
August 31, 2022
in অসম
0

নিভিয়া, ৩১ আগস্ট : রাজ্যে বেড়েই চলছে নারীঘটিত অপরাধ। করিমগঞ্জ জেলার কায়স্থগ্রামে যুবতীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার গণরোষ শান্ত হতে না হতেই ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করল রাতাবাড়ি পুলিশ। অভিযুক্তের নাম জয়নারায়ণ গড়েরী। রাতাবাড়ি থানার মাগুরাছড়া গ্রাম থেকে ১৪ বছর বয়সী এক নাবালিকা কে অপহরণ করে কাছাড় জেলার লক্ষীপুর থানার ছোটমামদা গ্রামে লুকিয়ে রেখেছিল পাষণ্ড বৃদ্ধ। নির্যাতিতার বাবা এ মর্মে রাতাবাড়ি থানায় এফআইআর দায়ের করায় পুলিশ মেয়েটিকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। নিভিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস মহন্ত মঙ্গলবার রাতে সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত কাছাড় জেলার লক্ষীপুর থানার ছোটমামদা গ্রাম থেকে কিশোরীটিকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত জয়নারায়ণ গড়েরীকে গ্রেফতার করেন।

নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে বৃদ্ধ লোকটি তার নাকে নেশাজাতীয় দ্রব্য ছিটিয়ে অচেতন করে অপহরণ করে নিয়ে গিয়েছিল। সেখানে তাকে ঘরে আটকে রেখে উপর্যপরি ধর্ষণ করে। মেয়েটির বয়ান রেকর্ড করার পর পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তাকে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে নিয়ে যায়। সেই সঙ্গে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হলে ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: Karimganj PoliceKidnap CaseRatabari Police Station
Previous Post

পর পর পাঁচবার, নারী নির্যাতনে দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রাখল অসম

Next Post

কাছাড় কলেজে প্রবেশে বাধা অধ্যক্ষের, দিনভর ধর্না শিক্ষকের

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post

কাছাড় কলেজে প্রবেশে বাধা অধ্যক্ষের, দিনভর ধর্না শিক্ষকের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?