Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

থ্যালসামিয়া নিয়েও মাধ্যমিকে ভাল ফল স্বরূপার

samayikprasanga by samayikprasanga
May 22, 2023
in অসম, বরাক উপত্যকা
0
থ্যালসামিয়া নিয়েও মাধ্যমিকে ভাল ফল স্বরূপার

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : লক্ষ্যে অবিচল থাকাটাই গুরুত্বপূর্ণ। তাহলে  প্রতিবন্ধকতার কোনও ঝড় আপনাকে একবিন্দুও চূড়ান্ত রেখা স্পর্শ থেকে দূরে রাখতে পারবে না। শিলচর দ্বিতীয় লিংক রোডের ছাত্রী স্বরূপা নাথের ক্ষেত্রে এই কথাগুলো একশো শতাংশ প্রযোজ্য। থ্যালসামিয়ার মত মারনব্যধি নিয়েও মাধ্যমিকে দারুণ ফলাফল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মেয়েটা। সোমবার প্রকাশিত ফলাফলে তিনটি লেটার সহ ৭১ শতাংশ নম্বর নিয়ে প্রথম বিভাগে পাশ করেছে স্বরূপা। ৮০ – ৯০ শতাংশের ভিড়ে প্রাপ্ত নম্বরের অঙ্কটা সামান্য কম মনে হলেও স্মরণে রাখা উচিত মাত্র তিন মাস বয়স থেকেই থ্যালসামিয়ায় আক্রান্ত স্বরূপা। সুস্থ থাকার জন্য এই রোগে আক্রান্তদের মাসে দু- বার রক্ত পাল্টাতে হয়। সেজন্য হাসপাতালে ভর্তির পাশাপাশি শারীরিক দুর্বলতা থাকার পরিপ্রেক্ষিতে নিয়মিত স্কুলে যেতে পারে না সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রী স্বরূপা। তাছাড়া চিকিৎসার পর সেইমত অর্থবল না থাকায় প্রাইভেট টিউটর রাখতে পারেননি স্বরূপার অভিভাবকরা।  এত বাধাবিপত্তির পরও হারের চোরাস্রোতে হারিয়ে যায়নি সে। লড়ে গেছে নিজের মত করে। সবশেষে মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করে সবাইকে তাক লাগানোর সঙ্গে সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হওয়ার প্রাথমিক রিহার্সালটা সেরে নিলেন স্বরূপা। মেয়ের সাফল্যে স্বভাবতই খুশি স্বরূপার মা রিনা নাথ এবং বাবা সুব্রত নাথ। সেইসঙ্গে মেয়ের ভবিষ্যত নিয়েও সামান্য হলেও দুশ্চিন্তায় রয়েছেন তারা।

Tags: Assam state education boardCachar District AdministrationCM Himanta Bishwa Sharmaeducation minister ronoj peguHSLC ExamsebaThalsamia
Previous Post

সাত মাসে বরাকে কাজ হারিয়েছেন ১২৩ গৃহরক্ষী

Next Post

ড্রপ আউট পড়ুয়াদের খোঁজ নিন, হাইলাকান্দিতে আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
ড্রপ আউট পড়ুয়াদের খোঁজ নিন, হাইলাকান্দিতে আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর

ড্রপ আউট পড়ুয়াদের খোঁজ নিন, হাইলাকান্দিতে আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?