Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

ড্রপ আউট পড়ুয়াদের খোঁজ নিন, হাইলাকান্দিতে আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর

হাইলাকান্দি সফরে কেন্দ্রীয় মহিলা শিশু উন্নয়ন ও আয়ুস প্রতিমন্ত্রী মঞ্জুপারা মহেন্দ্রভাই

samayikprasanga by samayikprasanga
May 22, 2023
in অসম, বরাক উপত্যকা
0
ড্রপ আউট পড়ুয়াদের খোঁজ নিন, হাইলাকান্দিতে আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর

অনলাইন ডেস্ক : কেন্দ্রীয় মহিলা শিশু উন্নয়ন ও আয়ুস প্রতিমন্ত্রী মঞ্জুপারা মহেন্দ্রভাই বিদ্যালয়ের মাঝপথে পড়া ছেড়ে দেওয়া (ড্রপ আউট) ছাত্র-ছাত্রীদের কারণ অনুসন্ধান করতে শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন। তিনি সোমবার হাইলাকান্দিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে এক রিভিউ মিটিং এ এই নির্দেশ দেন।

শিক্ষা বিভাগ থেকে সভায় জানানো হয়, জেলার ১৩০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লক্ষ ১৮ হাজার ৬৩৭ জন জন শিক্ষার্থীর পাঠদান চলছে। জেলায় ১২৯৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল অর্থাৎ প্রধানমন্ত্রী পোষন কর্মসূচি চলছে। বিদ্যাঞ্জলি নামক প্রকল্পে জেলায় ১১৮২টি সিলিং ফ্যান স্কুলের প্রাক্তনীরা তাদের নিজস্ব বিদ্যালয়ে দান করেছেন এবং আরোহন নামক প্রকল্পের ৫৬ জন মেধাবী পড়ুয়াকে জেলার উচ্চপদস্থ আধিকারিকরা স্পন্সর করছেন। জেলায় কর্মসংস্থানের জন্য স্কিল ডেভেলপমেন্ট এর ট্রেনিংপ্রাপ্ত ২৬৪ জনের মধ্যে ২২ শতাংশের নিযুক্তি না পাওয়ার কারণ সম্পর্কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানতে চাইলে জীবিকা মিশন থেকে জানানো হয়, উপত্যকায় শিল্প প্রতিষ্ঠান নেই এবং ট্রেনিং প্রাপ্তরা অন্য রাজ্যে যেতে না চাওয়াই এই নিযুক্তি না হওয়ার কারণ।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

জীবিকা মিশনের প্রকল্প প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে জেলার ১১৯৮ জনকে ক্ষুদ্রঋণ দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর কর্মসূচি লক্ষ্যমাত্রার বিপরীতে ১৪০ শতাংশ সফলতা পাওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী জেলার জীবিকা মিশন শাখার তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। জেলা পরিষদ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর অভিবাসী প্রকল্প অমৃত সরোবরের ৬৭টি প্রকল্পের মধ্যে জেলায় ৪৬টি সম্পূর্ণ এবং ২১টির কাজ আগামী আগস্ট মাসের মধ্যে শেষ হবে। জেলার চা বাগান গুলিতে ২০২৩-২৪ অর্থবছরে ১২ লক্ষ ৮ হাজার ৬৫০ কর্ম দিবস সৃষ্টি করা হয়েছে। স্বচ্ছ ভারত কর্মসূচিতে জেলায় ১ লক্ষ ৩১৯৯ টি শৌচালয় নির্মাণ করে ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। স্বাস্থ্য বিভাগে আয়ুষ্মান কার্ড এর ৩ লক্ষ ৪৭ হাজার ৭ ৫৯ এর  ইকেওয়াইসি করা সম্ভব হয়েছে। মোট ৪ লক্ষ ৮০ হাজার একটি রেশন কার্ডের মধ্যে। পিএইচই বিভাগের জল জীবন মিশনের ১ লক্ষ ৩১ হাজার ৫৪ টি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়ে ৬১ শতাংশ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে জেলায় এক লক্ষ ৬৯ হাজার ১৯৬টি ঘরে বিশুদ্ধ পানীয়জল পৌঁছে দিয়ে ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করা হবে বলে সভায় জানানো হয়। জেলার সব শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে সভায় জেলাশাসক নিসর্গ হিভারে গৌতম প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা স্কিমটির প্রস্তাবনা স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিভাগের দুটি পোর্টালের মাধ্যমে না পাঠিয়ে একত্রিকরণ করার প্রস্তাব দেন।

Tags: Central Minister Manjupara MahendrabhaiDropout StudentHailakandi Dist. Administration
Previous Post

থ্যালসামিয়া নিয়েও মাধ্যমিকে ভাল ফল স্বরূপার

Next Post

প্রতিকূলতাকে পিছনে ফেলে সাফল্যের শীর্ষে সিনাম

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
প্রতিকূলতাকে পিছনে ফেলে সাফল্যের শীর্ষে সিনাম

প্রতিকূলতাকে পিছনে ফেলে সাফল্যের শীর্ষে সিনাম

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?