Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম বরাক উপত্যকা

জয়নগরে পীর মনাশাহের বার্ষিক উরুস ৪ ফেব্রুয়ারি

samayikprasanga by samayikprasanga
January 30, 2023
in বরাক উপত্যকা
0
জয়নগরে পীর মনাশাহের বার্ষিক উরুস ৪ ফেব্রুয়ারি

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

অনলাইন ডেস্ক : প্রতি বছরের ন্যায় এবারও বড়খলার জয়নগর কৃষ্ণপুরের প্রখ্যাত পীর মনাশাহের বার্ষিক উরুস মহফিল আগামী ৪ ফেব্রুয়ারি মোকাম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। সোমবার মোকাম কমিটির কম্যুনিটি হলে মোকাম কমিটির সভাপতি মাহমুদুর রহমান বড়ভৃইয়ার পৌরোহিত্য এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উরুস মহফিলের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এতে সুন্দর-সুষ্ঠভাবে মহফিল পরিচালনার জন্য প্যান্ডেল উপ সমিতি,অতিথি আপ্যায়ন উপ সমিতি ও শিরণি উপ সমিতি গঠন  করা  হয়। পরে সংবাদমাধ্যমের কাছে উরুস মহফিলের বিস্তারিত তথ্য তুলে ধরেন মোকাম কমিটির সম্পাদক মুসব্বির আলি লস্কর। তিনি বলেন,মহফিলের প্রস্তুতির কাজ জোরকদমে চলছে ।প্যান্ডেলের কাজও শুরু হয়েছে। মহফিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম হবে। তিনি জানান,ওইদিন মাগরিবের পর পবিত্র কোরআন পাঠের মাধ্যমে মহফিল শুরু হবে,চলবে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মওলানা মুফতি আলা উদ্দিন।বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন ভাগাবাজার দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মওলানা ফখরুল ইসলাম,ত্রিপুরার মওলানা আলিম উদ্দিন,করিমগঞ্জ  সোনাশাহ আলিয়া মাদ্রাসার শিক্ষক মওলানা এনামুল হক,মওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী, ডিব্রুগড় জামিউল উলুম মাদ্রাসার শিক্ষক মওলানা বুরহান উদ্দিন,বালিঘাট মসজিদের ইমাম মওলানা হিফজুররহমান লস্কর,তারাপুর দেওয়ারের মসজিদের প্রধান ইমাম মওলানা আফজল হোসেন লস্কর,বড়খলা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের প্রাক্তন সভাপতি মওলানা আহমদুল হক লস্কর,শিমূলতলার মওলানা ফরিজ উদ্দিন ও বড়যাত্রাপুরের মওলানা কমর উদ্দিন বড়ভৃইয়া। এদিনের সভায় উপস্থিত ছিলেন মোকাম কমিটির উপ সভাপতি হোসেন আহমদ লস্কর,যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হক বড়ভৃইয়া,রিপন আহমদ লস্কর,সামসুল হক হাজারি,সামসুল হক বড়ভৃইয়া,রাজীব শাহ লস্কর,ফয়েজ আহমদ লস্কর,তৈয়বুর রহমান লস্কর প্রমুখ।ফজরের পর মিলাদ শরিফ পাঠ ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনার মাধ্যমে উরুস মহফিল সম্পন্ন হবে। মহফিলে সবার সাহায্য,সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন তারা।

Tags: Cachar NewsIslamic ConferenceSilchar
Previous Post

জটিল রক্তাল্পতার সমাধানের খোঁজ তনুশ্রীর

Next Post

লালায় রেলক্রসিং এলাকার সড়ক বীভৎস অবস্থায়,দুর্ঘটনার আশঙ্কা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
লালায় রেলক্রসিং এলাকার সড়ক বীভৎস অবস্থায়,দুর্ঘটনার আশঙ্কা

লালায় রেলক্রসিং এলাকার সড়ক বীভৎস অবস্থায়,দুর্ঘটনার আশঙ্কা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?