Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home Uncategorized

চিবিটাবিছিয়ায় প্রৌঢ়ের বেলাগাম যৌনাচারে আতঙ্কে মহিলারা, নালিশ ডিসিকে

samayikprasanga by samayikprasanga
October 19, 2023
in Uncategorized, অসম, বরাক উপত্যকা
0

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

অনলাইন ডেস্ক : বছর ৫৮-র এক প্রৌঢ়। চিবিটাবিছিয়া ষষ্ঠ খন্ডের বাসিন্দা নাথ পদবীর ওই প্রৌঢ়ের বেলগাম যৌনাচারের দরুন আতঙ্কে দিন কাটছে এলাকার মহিলাদের। পরিস্থিতি এমনই যে এলাকার ৩০ জন বাসিন্দা ওই প্রৌঢকে শায়েস্তা করার জন্য আর্জি জানিয়েছেন কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে।
এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির কাছাড় জেলা কমিটির ব্যানারে এনিয়ে জেলা আয়ুক্তের কাছে পেশ করেছেন এক স্মারকপত্র। স্মারকপত্রে স্বাক্ষরকারী রাজু উরাং ও রতন প্রজারা নিয়েছেন, ওই প্রৌঢ় বিপত্নীক, তার ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে ইতিমধ্যে। তার উৎপাতে এলাকার মহিলাদের সম্ভ্রম রক্ষা নিয়ে সব সময় উৎকণ্ঠায় থাকতে হয়। সুযোগ পেলেই ওই প্রৌঢ় মহিলাদের ওপর যৌন লালসা চরিতার্থ করতে উদ্যত হন। সম্প্রতি ঘাটোয়ার পদবীর
বছর ৬০-এর এক মহিলার ঘরে ঢুকেও এই চেষ্টা চালান। তারা আরও জানান, নাথ পদবীর প্রৌঢ় এমনিতে দালালির সঙ্গে যুক্ত। একাংশ পুলিশ কর্মীর সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। কেউ তার এমন অপকর্মের প্রতিবাদ করলে তাকে পুলিশ দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চুপ করিয়ে দেন। তার এসব অপকর্মে জড়িত রয়েছেন এলাকার এক মহিলাও। ওই মহিলার সঙ্গে প্রৌঢ়ের বিশেষ সম্পর্ক রয়েছে। মহিলাটি লোকের বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন পরিবারের সদস্য মহিলাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। সঙ্গে কার বাড়িতে কখন পুরুষ মানুষরা থাকেন না এসব তথ্যও জানিয়ে দেন নাথ পদবীর লোকটিকে। আর এসব তথ্য পেয়ে দুশ্চরিত্র যৌনবুভূক্ষু ওই প্রৌঢ় সুযোগ বুঝে লোকেদের বাড়িতে হানা দেন নিজের কুউদ্দেশ্যে চরিতার্থ করতে।
জানা গেছে, গতকাল বুধবার এলাকার বাসিন্দারা এক সভায় মিলিত হয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এরপর বৃহস্পতিবার তারা দারস্থ তখন জেলা আয়ুক্তের। বর্তমানে ওই প্রৌঢ়ের যৌনাচারকে ঘিরে এলাকায় ক্রমেই সৃষ্টি হচ্ছে উত্তেজনার। এতে যেকোনও দিন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Tags: Assam PoliceRapesilchar district administration
Previous Post

শিলচর -সেকেন্দ্রাবাদ ট্রেনের যাত্রারম্ভ

Next Post

দুর্গাপূজায় শিলচরে যানবাহন চলাচলে বিধি নিষেধ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
দুর্গাপূজায় শিলচরে যানবাহন চলাচলে বিধি নিষেধ

দুর্গাপূজায় শিলচরে যানবাহন চলাচলে বিধি নিষেধ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?