Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

কংগ্রেসকে জয়ের অভিনন্দন জানালেন মোদি

samayikprasanga by samayikprasanga
May 13, 2023
in অসম, জাতীয়
0
কংগ্রেসকে জয়ের অভিনন্দন জানালেন মোদি

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

অনলাইন ডেস্ক : শনিবার ভোটের ফলাফল স্পষ্ট হতেই প্রচারপর্বের তিক্ততার রেশ ঝেড়ে ফেলে বিরোধী কংগ্রেসকে অভিনন্দন জানালেন মোদী। কংগ্রেস জনগণের ইচ্ছাপূরণ করবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। এর পাশাপাশি বিজেপির যে সমস্ত কর্মী নির্বাচনে কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের শুভেচ্ছা জানান মোদী। এ-ও জানান যে, পরবর্তী সময়ে কর্নাটকবাসীর আরও বেশি সেবা করবে বিজেপি। দুপুরের গড়ানোর আগেই স্পষ্ট হয়ে যায়, একক ক্ষমতাতেই কর্নাটকে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। বিকেল ৫টা ১৯ মিনিটে টুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, “কর্নাটকের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য কংগ্রেসকে অভিনন্দন। জনগণের স্বপ্নপূরণ করার জন্য তাদের উদ্দেশে আমার শুভকামনা রইল।” এর পাশাপাশি বিজেপিকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে মোদী লেখেন, “কর্নাটকে যাঁরা আমাদের সমর্থন করেছেন, তাঁদের সকলকে আমি ধন্যবাদ জানাই।” ভোটপ্রচারে একাধিক বার কর্নাটকে গিয়েছেন মোদী। করেছেন জনসভা, রোড শো। তবে দক্ষিণের এই রাজ্যে তাঁর ‘পরিশ্রম’ বিশেষ কাজে এল না। ভোটের ফলাফলেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত কর্নাটকের ফলাফল বলছে এগিয়ে থাকা এবং জয়ের নিরিখে ১৩৬টি আসন রয়েছে কংগ্রেসের পক্ষে। বিজেপিকে সন্তুষ্ট থাকতে হয়েছে ৬৫টি আসনে।

Tags: BJPKarnataka Electionpm narendra modi
Previous Post

কর্নাটকে ফিরল কংগ্রেস

Next Post

অযোধ্যায় হিন্দুপ্রধান ওয়ার্ডে জয়ী নির্দল মুসলিম যুবক

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
অযোধ্যায় হিন্দুপ্রধান ওয়ার্ডে জয়ী নির্দল মুসলিম যুবক

অযোধ্যায় হিন্দুপ্রধান ওয়ার্ডে জয়ী নির্দল মুসলিম যুবক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?