Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সদরঘাটে ওয়েল ট্যাঙ্কারের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

samayikprasanga by samayikprasanga
November 21, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
সদরঘাটে ওয়েল ট্যাঙ্কারের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : সাতসকালে কাজে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না উধারবন্দ মহাদেববাড়ির পরিচিত মুখ মিন্টু করের। বৃহস্পতিবার শিলচর সদরঘাটের দ্বিতীয় সেতুর পাশে ওয়েল ট্যাঙ্কারের ধাক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকালে আহত অবস্থায় ভর্তি হওয়ার পর বিকেলে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন উধারবন্দের মিন্টু কর । এ ছাড়া এ দুর্ঘটনায় আরও দুইজন চিকিৎসারত রয়েছেন। উল্লেখ্য, এ দিন সকাল ৯-৪৫ মিনিটে দুর্ঘটনাটি সংঘটিত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি ভর্তি ওয়েল ট্যাঙ্কার সেতু থেকে নামার সময় হঠাৎ ব্রেক ফেল হয়ে যায়। তখন চালক চিৎকার করে লোকজনদের সরতে বলেন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি একজন পথচারী সহ একাধিক অটোতে ধাক্কা মারে। ঘটনায় পথচারী মিন্টু কর গুরুতর আহত হন। স্থানীয়রা সঙ্কটজনক অবস্থায় তাঁকে শিলচর মেডিক্যালে পাঠান। এদিকে, আরেক ই – অটোচালকও ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে যদিও বরাতজোরে প্রাণে বেঁচে যান অটোতে বসা মহিলা যাত্রী। ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং আহত অটোচালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।উল্লেখ্য প্রয়াত মিন্টু কর জানিগঞ্জে এক দোকানে কাজ করতেন। প্রত্যেক দিনের মতই সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যেই সদরঘাটে নেমেছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী সহ এক পুত্র এবং এক কন্যাকে। তাঁর অকাল মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Tags: Assam PoliceCM Himanta Bishwa Sharmadeathsadarghat bridz
Previous Post

বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১

Next Post

ই-অটো নয়, আপাতত শুধু ই-রিক্সার জন্যই ওড-ইভেন: ডিটিও

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
ই-অটো নয়, আপাতত শুধু ই-রিক্সার জন্যই ওড-ইভেন: ডিটিও

ই-অটো নয়, আপাতত শুধু ই-রিক্সার জন্যই ওড-ইভেন: ডিটিও

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?