Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বাইক নয়, অজ্ঞাতপরিচয় স্কুটির ধাক্কায় প্রাণ গেছে পিআর চন্দের!

অযথা জড়ানো হয়েছে রাজেশের নাম, দাবি পরিবারের

samayikprasanga by samayikprasanga
November 7, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে যুবকের বেপরোয়া বাইক চালোনার বলি হলেন বিএসএনএল-র প্রাক্তন আধিকারিক

অনলাইন ডেস্ক : রবিবার রাতে তারাপুর শিববাড়ী রোডের রাইস মিলের পাশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রাক্তন বিএসএনএল আধিকারিক প্রিয়রঞ্জন চন্দ। এরপর অনেকেই দাবি করেন স্থানীয় বাসিন্দা রাজেশ কুমার দাসের বাইকের ধাক্কায় তার মৃত্যু হয়েছিল। তবে রাজেশের পরিবারের লোকেরা জানিয়েছেন, একটি কালো রঙের অজ্ঞাতপরিচয় স্কুটির ধাক্কায় মৃত্যু হয় প্রিয়রঞ্জনের। ওই স্কুটি রাজেশকে ধাক্কা দেওয়ার পর প্রিয়রঞ্জনকে ধাক্কা দেয় এবং পালিয়ে যায়। ঘটনায় রাজেশ গুরুতরভাবে আহত হয় এবং সে এখন চিকিৎসাধীন। রাজেশের বাবা সুষেন কুমার দাস সোমবার তারাপুর থানায় একটি মামলা করেন এবং সেখানে তুলে ধরেন বিস্তারিত তথ্য। তিনি বলেন, ‘আমার ছেলে এদিন ধীরগতিতে মটরসাইকেল চালিয়ে আসছিল এবং হঠাৎ পেছন থেকে কালো রঙের স্কুটি এসে তাকে ধাক্কা দেয়। এরপর সেটি ধাক্কা দেয় পথচারী প্রিয়রঞ্জনকে। দুজনকেই গুরুতরভাবে আহত অবস্থায় ফেলে সেখান থেকে পালিয়ে যায় স্কুটির চালক। স্থানীয় অনেকেই বিষয়টি দেখেছেন এবং তারা আমার ছেলে ও প্রিয়রঞ্জনকে উদ্ধার করেন। দুর্ভাগ্যবশত মৃত্যু হয় প্রিয়রঞ্জনের এবং আমার ছেলে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার মাথা থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত রয়েছে। ভেঙেছে কয়েকটি হাড়ও। অথচ আমরা দেখতে পেলাম কেউ কেউ আমার ছেলেকেই দোষ দিচ্ছেন। তারা বিষয়টি না জেনেই সংবাদমাধ্যমে ভুল তথ্য পাঠিয়েছেন। আমার ছেলে যদি অপরাধী হতো, তার বিরুদ্ধে এতদিনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত পুলিশ। সেটা হয়নি, বরং আমরা ওই অজ্ঞাত পরিচয় স্কুটি চালকের বিরুদ্ধে মামলা করেছি। আমরা পুলিশের সঙ্গে দেখা করেছি এবং তাদের কাছে আবেদন জানিয়েছি, তারা যেন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসল অপরাধীকে সনাক্ত করেন।’ সুষেন কুমার দাস জানিয়েছেন, তার ছেলে রাজেশের বয়স ২৯ বছর এবং সে এমএসসি পাস করার পর শিক্ষকতার কাজ করছে। তিনি বলেন, ‘পড়াশোনা শেষ করার পর সে সরকারি চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দিয়েছে। পাশাপাশি প্রাইভেট টিউশন করে নিজের খরচ চালায়। সে মদ্যপান করে না, মটরসাইকেল জোরে চালায় না এবং হেলমেট ব্যবহার করে। হেলমেট থাকায় এদিন সে প্রাণে বেঁচে যায়। রবিবার রাতে অনেকেই মূর্তি বিসর্জনের জন্য বেরিয়েছিলেন এবং এলাকায় ছিল প্রচুর জনসমাগম। রাইস মিলের পাশে হঠাৎ তাকে ধাক্কা দেয় দ্রুত গতিতে আসা কলো রঙের স্কুটি। আমরা গোটা বিষয়ে পুলিশের কাছে জানিয়েছি এবং তারা তদন্ত করছেন। তবে এনিয়ে কিছু মিথ্যে কথা ছড়ানো হয়েছে এবং আমার ছেলেকে দোষারোপ করা হয়েছে।’

 

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

 

 

 

Tags: Accident silcharAssam Police
Previous Post

প্রেমিকাকে বদরপুরে রেখে চম্পট প্রেমিক

Next Post

মনিপুরের চক্রের সঙ্গে সংযোগ ধৃত আমিনুলের, পলাতক সঙ্গী জিয়াউল

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
মনিপুরের চক্রের সঙ্গে সংযোগ           ধৃত আমিনুলের, পলাতক সঙ্গী জিয়াউল

মনিপুরের চক্রের সঙ্গে সংযোগ ধৃত আমিনুলের, পলাতক সঙ্গী জিয়াউল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?