Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

হাইলাকান্দিতে মিশন বসুন্ধরায় ২৫,১৮৬, অরুণোদয়ে ৪৩,৮০৪ জন উপকৃত

samayikprasanga by samayikprasanga
August 16, 2022
in অসম
0

সাময়িক প্রসঙ্গ অনলাইন ডেস্ক

১৬ আগস্ট : হাইলাকান্দি জেলায় যথাযোগ্য মর্যাদায় ৭৬তম স্বাধীনতা দিবস পালন করা হয়। এই উপলক্ষে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক নিসর্গ হিবরে। তিনি তার ভাষণে জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, মিসন বসুন্ধরায় জেলায় এখন পর্যন্ত ২৫ হাজার ১৮৬ জন জমির মালিক নামজারি ও ভাগ বাটোয়ারা পরিষেবা পেয়েছেন। অরুণোদয় প্রকল্পে জেলার ৪৩ হাজার ৮০৪ জনকে প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে। মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে মহিলাদের স্বনির্ভরশীল করে তুলতে জেলার ১৫ হাজার ৯০১ জনকে ১৬ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেন জেলাশাসক।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

সমবেত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করে জেলাশাসক জানান, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে জেলার ১১৪৮ জনকে ১০ হাজার টাকা করে, ৭২ জনকে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলাশাসক জানান, রাজ্য নগর জীবিকা মিশনের উদ্যোগে ৫৬০ জন যুবক-যুবকতীকে স্কিল ট্রেনিং এবং ৪৪ জনকে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়েছে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতেও সমাজকল্যাণ বিভাগের অধীনে দেড় কোটি টাকা ব্যয়ে ছয়টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির কাজ চলছে বলে জানান জেলাশাসক হিবরে।

সদ্ভাবনা প্রকল্পে হাইলাকান্দিতেও পেনশন সেবা কেন্দ্র চালু হওয়ার কথা উল্লেখ করে জেলাশাসক বলেন, এখন থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা কৃতজ্ঞতা পোর্টালের মাধ্যমে অনলাইনে পেনশনের জন্য আবেদন জানাতে পারবেন। জল জীবন মিশনে জেলায় এক লক্ষ ৪৬ হাজার ৫১৩ বাড়িতে পানীয়জল পৌঁছানোর কাজ চলছে বলে জানিয়ে জেলাশাসক বলেন, ১১৮৭টি বিদ্যালয় এবং ১২৩টি অঙ্গনওয়াড়ি সেন্টারে শীঘ্রই পানীয়জল পৌঁছে দেওয়া হবে। মিজোরাম সীমান্তবর্তী এলাকার জনগণের আর্থ সামাজিক উন্নয়নের স্বার্থে ৬৬ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে ৭০ কিলোমিটার সড়ক তৈরির কাজ চলছে। পাশাপাশি মনাছড়ায় ১০ কোটি টাকা ব্যয়ে ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার, কইয়া চা বাগানে ২৫ কোটি টাকা ব্যয়ে মডেল উইমেন কলেজ এবং ২৯ কোটি টাকা ব্যয়ে মডেল রেসিডেন্সিয়াল স্কুল তৈরির কাজ অব্যাহত রয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে ২ লক্ষ কর্মদিবস সৃষ্টি করা হয়েছে এবং জেলার অমৃত সরোবর প্রকল্পের আওতায় জলাশয় নির্মাণের জন্য ৭৫টি স্থান নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করেন ডিসি। জেলার ১ লক্ষ ৬৬ হাজার রেশনকার্ডধারীরা বিনামূল্যে চাল পাচ্ছেন। এর আগে জেলাশাসক শহিদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

Tags: 76th Independence dayArunodoi SchemeAssam Govt.HailakandiMission Basundhara
Previous Post

ঢাকায় ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস ও জাতীয় শোক দিবস উদযাপন

Next Post

কাছাড়ে ১৭ লক্ষ ১৯ হাজার আধার, ৯ লক্ষ ৪০ হাজার রেশন কার্ড লিঙ্ক হয়েছে, দাবি মন্ত্রীর

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post

কাছাড়ে ১৭ লক্ষ ১৯ হাজার আধার, ৯ লক্ষ ৪০ হাজার রেশন কার্ড লিঙ্ক হয়েছে, দাবি মন্ত্রীর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?