Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

হাইলাকান্দিতে পার্লার মালিক খুনে ধৃত ১

samayikprasanga by samayikprasanga
March 21, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
হাইলাকান্দিতে পার্লার মালিক খুনে ধৃত ১

অনলাইন ডেস্ক : হাইলাকান্দির পার্লারের মালিক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার এক। বুধবার রাতে হাইলাকান্দি পুলিশ গ্রেফতার করে দয়াল দাস নামের এক যুবককে। ধৃত দয়াল দাস এই পার্লারের কর্মচারী৷ পার্লার মালিক উত্তল শীলের হত্যার পর থেকেই সে পলাতক ছিল। হাইলাকান্দি পুলিশ বুধবার রাতে শিলচর চেংকুরি থেকে গ্রেফতার করে তাকে। তবে মূল অভিযুক্ত রূমন বর্মণ এখনও পলাতক। হাইলাকান্দি জেলা পুলিশ দয়াল দাসকে গ্রেফতার করে বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দশদিনের রিমান্ডের জন্য আবেদন করে। যদিও মহামান্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ৮১/২০২৪ মামলা দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির ধারা ১২০বি/৩০২। তবে মূল অভিযুক্ত রূমন বর্মণের খোঁজে রয়েছে হাইলাকান্দি পুলিশ। শীঘ্রই তাকে জালে পুরা হবে বলে আশাবাদী জেলা পুলিশ।

উল্লেখ্য, গত ১৯ মার্চ হাইলাকান্দি শহরের শিববাড়ি রোডের সূর্য মার্কেটে থাকা রিল্যাক্স ইউনিসেক্স পার্লারের ভিতরে বাক্স বন্দি অবস্থায় এই পার্লারের মালিক উত্তম শীলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এনিয়ে জেলাজুড়ে রীতিমতো চান্চল্য সৃষ্টি হয়। পরে মৃত পার্লারের মালিক উত্তম শীলের ভাই হাইলাকান্দি সদর থানায় খুনের ঘটনা জানিয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে পুলিশ এদিন থেকেই নড়চড়ে বসে। অভিযুক্তদের ধরতে জোর অভিযান শুরু করে জেলা পুলিশ। আর সাফল্যও পায়। আভিযান চালিয়ে বুধবার দয়াল দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে কাছাড় পুলিশের সহযোগে হাইলাকান্দি পুলিশ তাকে শিলচর চেংকুড়ি রোড থেকে গ্রেফতার করে।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: Assam PoliceHailakandiMurder
Previous Post

আমিনুল নিজের স্বার্থ সিদ্ধির জন্যই বিজেপিতে ছিলেন, কটাক্ষ আশিসের

Next Post

সোনাবাড়িঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে হত কিশোর

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
সোনাবাড়িঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে হত কিশোর

সোনাবাড়িঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে হত কিশোর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?