Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল ৪ শতাংশ

লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা মুখমন্ত্রীর

samayikprasanga by samayikprasanga
March 14, 2024
in slider, অসম
0
জেলাশাসকের কাৰ্যালয়ে কর্মরত কৰ্মচারীদের পদবীর নয়া নামকরণ

অনলাইন ডেস্ক : অসমের সরকারি কর্মচারী এবং পেনশনারদের ৪ শতাংশ মহার্ঘ্যভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স) বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এই সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর ফলে এখন থেকে অসমের সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ্যভাতা বেড়ে ৫০ শতাংশ হয়েছে। বর্ধিত মহার্ঘ্যভাতা চলতি বছর, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও জানান তিনি। এদিন দিশপুর লোকসেবা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের দরুন সরকার কিস্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এই অর্থ জমা করবে। প্রথম বকেয়া মে মাসে, দ্বিতীয় বকেয়া জুন মাসে এবং তৃতীয় বকেয়া জুলাই মাসে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের নিম্ন প্রাথমিক (এলপি) এবং মধ্য ইংরেজি (এমই) স্কুলগুলিতে চতুর্থ গ্রেডের কর্মচারী নিয়োগের বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। এলপি, এমই, উচ্চ মাধ্যমিক চতুর্থ শ্রেণির কর্মচারীরা মেধার ভিত্তিতে তাঁদের গ্রামে নিয়োগ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া ‘প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি প্রকল্প’-এর অধীনে দেশে কেন্দ্রীয় সরকার ৭৫ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী শর্মা। তিনি বলেন, রাজ্যে বর্তমানে তিন হাজার বাড়িতে সোলার প্যানেল রয়েছে। এক কিলোওয়াটের সোলার প্যানেলের বাজার মূল্য ৫০ হাজার টাকা। কেন্দ্রের প্রকল্প অনুযায়ী গ্রাহকপিছু ৩০ হাজার টাকার অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে রাজ্য সরকার দেবে ১৫ হাজার টাকা। গ্রাহককে মাত্র ৫ হাজার টাকা খরচ করতে হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এছাড়া সাংবাদিকদের ওই ৫ হাজার টাকাও খরচ করতে হবে না। ১ কিলোওয়াট সোলার প্যানেলের জন্য সেই ৫ হাজার টাকা দেবে রাজ্যের তথ্য ও জনসংযোগ দফতর, জানান মুখ্যমন্ত্রী।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

Tags: DA AssamGovernment EmployeesHimanta Bishwa SharmaSolar Panal
Previous Post

প্রয়াত বদরপুরের সুধীর চন্দ্র দে, শোক

Next Post

গুমড়ায় জমি বিবাদ নিয়ে সংঘর্ষ, হত ২

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
গুমড়ায় জমি বিবাদ নিয়ে সংঘর্ষ, হত ২

গুমড়ায় জমি বিবাদ নিয়ে সংঘর্ষ, হত ২

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?