Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস

samayikprasanga by samayikprasanga
February 26, 2024
in slider, জাতীয়
0
প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস

অনলাইন ডেস্ক :  প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস। সোমবার মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। বয়স হয়েছিল ৭২।  শিল্পীর মৃত্যুর খবর সোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন পঙ্কজকন্যা নয়াব উদাস। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। পদ্মশ্রী পঙ্কজ উদাস শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সোমবার সকালবেলায় আমাদের সবাইকে ছেড়ে তিনি পরলোক গমন করেছেন।’

পরিবার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পঙ্কজ উদাস। জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি ঘটে। সোমবার সকাল ১১টায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’ মূলত, গজলের মধ্য দিয়েই ভারতীয় সঙ্গীতজগতে ছাপ ফেলেছিলেন পঙ্কজ উদাস। তবে আটের দশকে একের পর এক হিন্দি ছবির গানেও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সঞ্জয় দত্ত অভিনীত ‘নাম’ ছবির ”চিঠঠি আই হ্যায়’ গান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। এছাড়াও, ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কজরে কি ধার’, ‘জিয়ে তো জিয়ে ক্যায়সে’, ‘আহিস্তা’র মতো গানে মন জয় করেছিলেন পঙ্কজ। তবে শুধু হিন্দি সিনেমার গান নয়। পঙ্কজের গাওয়া ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’এর মতো অ্য়ালবামের মধ্যে দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন পঙ্কজ উদাস।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

Tags: BollywoodDeath NewsPankaj Udassinger
Previous Post

যতদিন বেঁচে থাকব, বাল্যবিবাহ চলতে দেব না, চ্যালেঞ্জ হিমন্তের

Next Post

২০২৬-এ ১০৫ আসনে জিতবেন অসমিয়ারা : হিমন্ত

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
যতদিন বেঁচে থাকব, বাল্যবিবাহ চলতে দেব না, চ্যালেঞ্জ হিমন্তের

২০২৬-এ ১০৫ আসনে জিতবেন অসমিয়ারা : হিমন্ত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?