Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ট্রেন থেকে ধৃত ২ বাংলাদেশী যুবতী ! চাঞ্চল্য বদরপুরে

samayikprasanga by samayikprasanga
December 30, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
ট্রেন থেকে ধৃত ২ বাংলাদেশী যুবতী ! চাঞ্চল্য বদরপুরে

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : কলকাতাগামী ট্রেনে তল্লাশি চালিয়ে দুই সন্দেহভাজন বাংলাদেশী যুবতীকে আটক করল রেল পুলিশ। বদরপুর জংশনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। পুলিশের তল্লাশিতে ধরা পড়ে আছিয়া বেগম (৩০) ও খাদিজা আক্তার (২০) নামের দুই তরুণী। সম্পর্কে এরা দুই বোন। বাড়ি বাংলাদেশের কেরানীগঞ্জ থানা এলাকার সুনাকান্ত গ্রামে। বাবার নাম ছিনি মিয়া।জানা গিয়েছে, গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে পুলিশ এদিন দুই তরুণীকে আটক করেছে। রেল সূত্রের খবর অনুযায়ী ১৩১৭৪ নং আগরতলা – শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি বারোটা পঞ্চাশ মিনিট নাগাদ বদরপুর স্টেশনে পৌছনোর পর ট্রেনে তল্লাশি চালায় রেল পুলিশ।এবং সন্দেহভাজন দুই বাংলাদেশী যুবতিকে আটক করে। জিজ্ঞাসাবাদে ধৃত যুবতীরা জানায়, বেশ কয়েকমাস আগেই আগরতলার সোনামুড়া হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তারা। তারপর থেকে কলকাতায় বসবাস করছে দুজনেই। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এই দুই যুবতী কলকাতায় থাকা অবস্থায় ভারতীয় নকল পরিচয়পত্র, আধার কার্ড ইত্যাদি তৈরী করেছে। ভারতীয় আধার কার্ডে তাদের নাম আছিয়া মণ্ডল পাণ্ডুয়া ও খাদিজা মণ্ডল পান্ডুয়া। বাবা ছিনি মণ্ডল পান্ডুয়া। বাড়ি পশ্চিম বঙ্গের হুগলী জেলায়। পুলিশ তাদের কাছ থেকে একটি মোবাইল ও বাংলাদেশের কিছু খাবার বাজেয়াপ্ত করেছে।

Tags: Assam PoliceBadarpur rail junctionrail police
Previous Post

বরাকের তিন জেলায় ভূগর্ভস্থ জলে ক্ষতিকারক আর্সেনিক ও ফ্লোরাইড

Next Post

রঞ্জি দলে শিলচরের বাঁহাতি স্পিনার রাহুল সিং

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
রঞ্জি দলে শিলচরের বাঁহাতি স্পিনার রাহুল সিং

রঞ্জি দলে শিলচরের বাঁহাতি স্পিনার রাহুল সিং

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?