Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home আন্তর্জাতিক

জঙ্গি সংগঠন তৈরির মামলায় ফাঁসলেন নাভালনি ঘনিষ্ঠ নেত্রী

samayikprasanga by samayikprasanga
August 14, 2023
in আন্তর্জাতিক
0
জঙ্গি সংগঠন তৈরির মামলায় ফাঁসলেন নাভালনি ঘনিষ্ঠ নেত্রী

You might also like

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই, ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে

পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক : পুতিনের প্রধান বিরোধী অ্যালেক্সেই নাভালনির ঘনিষ্ঠ নেত্রীকে আগেই জঙ্গি হিসাবে দাগিয়ে দিয়েছিল রুশ প্রশাসন। এবার তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হল। সেনিয়া ফাদেইভা নামে ওই নেত্রীর বিরুদ্ধে জঙ্গি সংগঠন তৈরির অভিযোগ আনা হয়েছে। ২০২২ সালে ফাদেইভাকে জঙ্গি তালিকাভুক্ত করা হয়েছিল। তারপর থেকেই বন্দি রয়েছেন এই নেত্রী। প্রসঙ্গত, কয়েকদিন আগেই পুতিন বিরোধী নাভালনিকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রাশিয়ার রাজনীতিতে বেশ পরিচিত নাম ৩১ বছরের সেনিয়া ফাদেইভা। দীর্ঘদিন ধরে নাভালনির দলের দায়িত্ব সামলেছেন তিনি। ২০২০ সালে টমস্কের স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। মিউনিসিপ্যালিটির প্রধান হিসাবেও নির্বাচিত হন তিনি। সেনিয়া ছাড়াও নাভালনিপন্থী নির্দল প্রার্থীরা ব্যাপক সাফল্য পান। তাঁদের সাফল্যে যথেষ্ট চাপে পড়ে যায় ভ্লাদিমির পুতিনের দল। দেশের সংসদীয় নির্বাচনের আগেই নাভালনির এই সাফল্য পুতিনের রক্তচাপ বাড়িয়েছিল। স্থানীয় নির্বাচনের একবছর পরেই ধরপাকড় শুরু হয় নাভালনির নানা দপ্তরে। ২০২১ সালের ডিসেম্বর মাসে ঘোষণা করা হয়, নাভালনির সমস্ত অফিসকে জঙ্গি সংগঠন হিসাবে আখ্যা দেওয়া হবে। সংস্থাগুলির সঙ্গে যুক্ত সদস্যদের সকলকেই জঙ্গি তালিকাভুক্ত করা হয়। রাশিয়ার নিয়ম অনুযায়ী, জঙ্গি তালিকাভুক্ত হলেই অন্তত ১২ বছরের কারাদণ্ড মিলবে। এই সাজার ভয়ে নাভালনি ঘনিষ্ঠদের অনেকেই রাশিয়া ছেড়ে পালান। তবে দেশ ছাড়তে চাননি ফাদেইভা। ডিসেম্বর মাসেই আটক করা হয় তাঁকে। আগেই জঙ্গি তকমা ছিল তাঁর নামের সঙ্গে। এবার সন্ত্রাসবাদী গোষ্ঠী তৈরির অভিযোগে বিচার শুরু হল তাঁর বিরুদ্ধে।

Tags: navalnirussiavladimir putin
Previous Post

মথুরার মসজিদ নিয়ে বৈজ্ঞানিক সমীক্ষার আবেদন সুপ্রিমে

Next Post

মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন ডিআইজি, কাছাড় ও করিমগঞ্জের এসপি সহ বরাকের ৬ পুলিশ আধিকারিক

Related Posts

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান
slider

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

by samayikprasanga
June 25, 2025
আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই,  ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে
slider

আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই, ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে

by samayikprasanga
August 13, 2024
পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি

by samayikprasanga
August 10, 2024
আজ রাতে  শপথ, প্রস্তুত  সরকারের উপদেষ্টাদের গাড়ি
slider

আজ রাতে শপথ, প্রস্তুত সরকারের উপদেষ্টাদের গাড়ি

by samayikprasanga
August 8, 2024
কান্নাজড়িত কণ্ঠে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিলেন ড. ইউনূস
slider

কান্নাজড়িত কণ্ঠে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিলেন ড. ইউনূস

by samayikprasanga
August 8, 2024
Next Post
পুত্রবধূকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুরের মৃত্যু উধারবন্দে

মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন ডিআইজি, কাছাড় ও করিমগঞ্জের এসপি সহ বরাকের ৬ পুলিশ আধিকারিক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?