Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

জুজাং পাহাড়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক

samayikprasanga by samayikprasanga
August 12, 2023
in slider, বরাক উপত্যকা
0
জুজাং পাহাড়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক

অনলাইন ডেস্ক : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক শিক্ষক। আহত হয়ে চিকিৎসাধীন এক শিক্ষিকা। হত শিক্ষকের নাম কমলাকান্ত সিংহ, বয়স ৫৯, বাড়ি লক্ষীপুরের তলেনগ্রামে। আহত শিক্ষিকা নিলোফার আহমেদ চৌধুরী, বয়স ২৫, বাড়ি ডলুগ্রামে। লক্ষীপুর প্রাথমিক শিক্ষা খন্ড কার্যালয়ের অ্যাকাউন্টেন্ট তাহের আহমদ চৌধুরীর কন্যা নিলোফার। দুজনই লক্ষীপুর প্রাথমিক শিক্ষাখন্ডের অন্তর্গত লালপানি খৈরাবাদ এমই মাদ্রাসার সহকারী শিক্ষক।

শনিবার দুপুরে স্কুল ছুটির পর স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে ৩৭ নম্বর জাতীয় সড়কে জুজাং পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে। পিছন দিক থেকে স্কুটিতে ধাক্কা মারে  একটি লরি। এই লরির ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়েন শিক্ষক কমলাকান্ত ও নিলোফার। কিছু সময় পর পথচারীরা তাদের উদ্ধার করে পয়লাপুল ইমানুয়েল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিক্ষক কমলাকান্তের মৃত্যু ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছেন লক্ষীপুর শিক্ষাখন্ডের বিইইও লালনপুই তুলর সহ অন্যান্যরা। পরে লক্ষীপুর পুলিশ পৌঁছে আহত শিক্ষিকাকে চিকিৎসার জন্য শিলচরে পাঠায়।

নিহত শিক্ষকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ঘাতক লরিটি বাজেয়াপ্ত করে লক্ষীপুর থানায় নিয়ে যায়। আদর্শ শিক্ষক হিসেবে প্রয়াত কমলাকান্ত সিংহের যথেষ্ট সুনাম রয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিইইও লালনপুই তুলর, লালপানি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হক বড়ভূইয়া। সেইসঙ্গে তাঁরা আহত শিক্ষিকার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

Tags: BEEO LakhipurCachar PoliceRoad Accident
Previous Post

মণিপুরে হিংসায় মদত রয়েছে কেন্দ্রের : রিপুন বরা

Next Post

ধলাইয়ে মাদ্রাসা ছাত্র খুনকে ঘিরে উত্তেজনা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
বাইপাস থেকে উদ্ধার মহিলার মৃত্যু, রহস্য

ধলাইয়ে মাদ্রাসা ছাত্র খুনকে ঘিরে উত্তেজনা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?