Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

মণিপুরে হিংসায় মদত রয়েছে কেন্দ্রের : রিপুন বরা

samayikprasanga by samayikprasanga
August 12, 2023
in অসম
0
মণিপুরে হিংসায় মদত রয়েছে কেন্দ্রের : রিপুন বরা

অনলাইন ডেস্ক : মণিপুরে চলতি হিংসার জন্য এবার সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকেই দায়ী করলেন তৃণমূল কংগ্রেস নেতা রিপুন বরা। তাঁর যুক্তি, মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতিতে আসাম রাইফেলসের ভূমিকা যথেষ্ঠ সন্দেহজনক। আর এই নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে। এর পাশাপাশি মোদির মণিপুর নিয়ে বক্তব্য রাখার সময় বিজেপির সাংসদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

রিপুন সাংবাদিকদের বলেন, গত ৩ মে থেকে মণিপুরের পরিস্থিতি সামাল দিতে আসাম রাইফেলসের সন্দেহজনক ভূমিকা বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আসাম রাইফেলসের সঙ্গে মণিপুর রাজ্য পুলিশের মধ্যে সংঘর্ষের অভিযোগও প্রকাশে এসেছে। তিনি আরও দাবি করেছেন যে মণিপুর পুলিশ অভিযোগ জানিয়েছে যে, আসাম রাইফেলসকে পুলিশকে তাদের দায়িত্ব পালনে বাধা দিয়েছে। এ সংক্রান্ত একটি একটি এজাহারও নথিভুক্ত হয়েছে। পুলিশের অভিযোগ, মৈতেইদের হত্যা করে পালানোর সময় কুকি জঙ্গিদের সাহায্য করেছে আসাম রাইফেলসের জওয়ানরা।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

এদিন মণিপুরের হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় বিজেপি সাংসদের আচরণ নিয়ে রিপুন বলেন, ‘প্রধানমন্ত্রী দুই ঘণ্টার বেশি ভাষণ দিয়েছেন। তবে তিনি মণিপুর নিয়ে মাত্র দুই মিনিট কথা বলেছেন। এছাড়াও যখন প্রধানমন্ত্রী মোদি মণিপুর নিয়ে কথা বলছিলেন তখন বিজেপি সাংসদরা হাসছিলেন এবং হাততালি দিচ্ছিলেন।’ রিপুনের দাবি, এর মাধ্যমে মণিপুর নিয়ে দেশের প্রধানমন্ত্রী ও তাঁর দলের আসল চেহারা প্রকাশ পেয়েছে।

Tags: Assam TMCManipur ViolanceNational NewsRipun Bora
Previous Post

সিন্ডিকেটের ‘সুবিধা’য় বিট অফিস সরাল বন বিভাগ

Next Post

জুজাং পাহাড়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
জুজাং পাহাড়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক

জুজাং পাহাড়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?