Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home জাতীয়

জয়পুর এক্সপ্রেসে আরপিএফের গুলিতে হত ৪, ধৃত ঘাতক

samayikprasanga by samayikprasanga
July 31, 2023
in জাতীয়
0
জয়পুর এক্সপ্রেসে আরপিএফের গুলিতে হত ৪, ধৃত ঘাতক

অনলাইন ডেস্ক : মহারাষ্ট্রের পালঘর জেলায় চলন্ত জয়পুর এক্সপ্রেস ট্রেনের (১২৯৫৬) ভিতরে গুলি চালাল এক আরপিএফ কনস্টেবল। গুলিতে প্রাণ হারিয়েছেন একজন এএসআই-সহ ৪ জন। অভিযুক্ত আরপিএফ কনস্টেবলকে আটক করা হয়েছে। আরপিএফ জানিয়েছে, পালঘর স্টেশন ছাড়ার পর চলত জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভিতরে গুলি চালায় এক আরপিএফ কনস্টেবল। একজন আরপিএফ এএসআই ও ৩ জন যাত্রীকে গুলি করে সে। এরপর দাহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে লাফিয়ে নেমে যায়। পরে আগ্নেয়াস্ত্র-সহ অভিযুক্ত কনস্টেবলকে আটক করা হয়েছে।

নিহত চার জনের মধ্যে রেল পুলিশের এক এএসআই এবং ট্রেনটির প্যান্ট্রি কারের এক কর্মীও রয়েছেন। সোমবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বইয়ের উদ্দেশে যাওয়া জয়পুর এক্সপ্রেসে (১২৯৫৬)। রেলের তরফে জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে যখন ট্রেনটি পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল, সে সময় হঠাৎই নিজের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই আরপিএফ কনস্টেবল। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম চেতন সিং।

You might also like

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১

কী কারণে ওই আরপিএফ কর্মী এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিহতদের মধ্যে এক জন ওই আরপিএফ আধিকারিকের পূর্বপরিচিত হলেও, কারও সঙ্গেই বিবাদ ছিল না তাঁর। পুলিশ সূত্রে অবশ্য জানা গিয়েছে, মানসিক ভাবে সুস্থ ছিলেন না অভিযুক্ত ব্যক্তি। বেশ কিছু দিন ধরেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছুটি চাইছিলেন। ঘটনার আগের দিন তিনি নাকি বলেছিলেন, তাঁর অসহিষ্ণু লাগছে। তখন তাঁকে বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরে নাকি তিনি জানিয়েছিলেন, একদম সুস্থ রয়েছেন।

Tags: Joypur ExpressMarder CasePalghar StationRPF Constable
Previous Post

জোনমণি মৃত্যু-মামলায় হাইলাকান্দির এসপিকে জিজ্ঞাসাবাদ

Next Post

রাজ্যে ৩৫ লক্ষ ঘরে জলের সংযোগ হয়েছে : জয়ন্তমল্ল

Related Posts

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়
slider

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়

by samayikprasanga
August 22, 2025
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে
জাতীয়

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

by samayikprasanga
January 2, 2025
বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১
slider

বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১

by samayikprasanga
November 20, 2024
জাতিদাঙ্গায় বিধ্বস্ত জিরিবামে আরও তিন মৃতদেহ উদ্ধার
slider

জাতিদাঙ্গায় বিধ্বস্ত জিরিবামে আরও তিন মৃতদেহ উদ্ধার

by samayikprasanga
November 17, 2024
জিরিবামে গোষ্ঠী সংঘর্ষে হত শিক্ষিকা
slider

জিরিবামে গোষ্ঠী সংঘর্ষে হত শিক্ষিকা

by samayikprasanga
November 8, 2024
Next Post
রাজ্যে ৩৫ লক্ষ ঘরে জলের সংযোগ হয়েছে : জয়ন্তমল্ল

রাজ্যে ৩৫ লক্ষ ঘরে জলের সংযোগ হয়েছে : জয়ন্তমল্ল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?