Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

অকালে প্রয়াত সঙ্গীতশিল্পী অভিজিৎ মজুমদার

samayikprasanga by samayikprasanga
July 7, 2023
in অসম, বরাক উপত্যকা
0
অকালে প্রয়াত সঙ্গীতশিল্পী অভিজিৎ মজুমদার

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : সুরের ‘ঐকতান’ থেকে ছিটকে গেল একটি তারা। অকালে চলে গেলেন শিলচর তথা উপত্যকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক সংগঠক, বহুমুখী প্রতিভার অধিকারী অভিজিৎ মজুমদার। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর ৬-৩০ মিনিটে কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত্যুকালে রেখে গিয়েছেন স্ত্রী মধুছন্দা মজুমদার, একমাত্র কন্যা অনুস্মিতা, ভাই পিনাক মজুমদার সহ বহু গুণমুগ্ধ ও আত্মীয়স্বজন। তাঁর অকাল প্রয়াণে শোক-স্তব্ধ শিলচরের সাংস্কৃতিক মহল। শিলচর নরসিংটোলার বাসিন্দা অভিজিৎ ছিলেন মূলত সঙ্গীতশিল্পী। ছিলেন মধ্যসহর সাংস্কৃতিক সংস্থার একনিষ্ঠ সদস্য। এছাড়া আকাশবাণী ও শিলচর দূরদর্শন কেন্দ্রে নিয়মিত সংবাদ পাঠ করতেন তিনি। বাজাতেন কী-বোর্ড-ও। গাইতেন আধুনিক বাংলা গান। তাঁর কণ্ঠ মাধুর্যের গুণে উপত্যকার নতুন প্রজন্মের কাছে স্বর্ণযুগের বাংলাগান এক অন্যমাত্রা পেয়েছিল। প্রায় প্রতিটি মঞ্চে -ই শচীন কর্তার সেই কালজয়ী গান ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ কিংবা হসপিটাল ছবির ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ গানটি গাইতেন অভিজিৎ। তাঁর সুরের মূর্ছনায় বশীভূত হতেন আট থেকে আশি।

সঙ্গীতের প্রতি অমোঘ টানে ২০০০ সালে এই শহরের কয়েকজন উঠতি শিল্পীকে নিয়ে তিনি গঠন করেন বাংলা গানের দল ‘ঐকতান’। শুরু হয় সঙ্গীতের পথে এক নতুন যাত্রা। ঐকতান -এ গানের পাশাপাশি কী-বোর্ড বাজাতেন অভিজিৎ। গাইতেন আকাশবাণী ও শিলচর দূরদর্শন কেন্দ্রে। সবকিছু চলছিল ঠিকঠাক। তবে কয়েকবছর আগে তিনি কিডনি রোগে আক্রান্ত হন। রোগ ধরা পড়ার প্রথম কয়েক বছর শিলচরে ডায়ালাইসিস হয়। পরে মেয়ের পড়াশোনা এবং নিজের চিকিৎসার জন্য তিনি চলে যান কলকাতায়। সেখানেও নিয়মিত ডায়ালাইসিস চলছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হয়নি।   নম্র, ভদ্র এবং অমায়িক স্বভাবের জন্য ছোট-বড় সবার কাছে সমান জনপ্রিয় ছিলেন অভিজিৎ। সাংস্কৃতিক সংগঠক হিসেবে মধ্যসহর সাংস্কৃতিক সংস্থার নানা গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন তিনি। শিলচরের প্রায় প্রত্যেক শিল্পীর সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ। তাঁর আকস্মিক মৃত্যুতে মধ্যসহর সাংস্কৃতিক সমিতির সাধারণ সম্পাদক অজয় চক্রবর্তী, ছন্দনীড় সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট তবলাবাদক ভাস্কর দাস সহ শোক জানিয়েছেন অনেকে।
Tags: abhijit mazumdarkidney problemkolkatamusician deathSilchar
Previous Post

শিলচরে প্রকাশ্য রাস্তায় মহিলাদের হাতে প্রহৃত আইনজীবী

Next Post

শিলচরে ডিলিমিটেশন বিরোধী মিছিল

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলচরে ডিলিমিটেশন বিরোধী মিছিল

শিলচরে ডিলিমিটেশন বিরোধী মিছিল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?