Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

স্মার্ট মিটার প্রত্যাহার চেয়ে শিলচরে মানববন্ধন

প্ৰিপেইড স্মাৰ্ট মিটার চালুর পর থেকে গ্ৰাহকদের হয়রানি চরমে

samayikprasanga by samayikprasanga
July 1, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
স্মার্ট মিটার প্রত্যাহার চেয়ে শিলচরে মানববন্ধন

অনলাইন ডেস্ক : অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন, কাছাড় জেলা কোর্ডিনেশন কমিটি প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে শনিবার শিলচরের গোলদীঘি মলের সামনে বিকেল সোয়া চারটায় মানব বন্ধনে প্রায় দু’শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানব বন্ধন কার্যসূচিতে যোগ দেন সংগঠনের কো চেয়ারম্যান সাধন পুরকায়স্হ, কিশোর কুমার ভট্টাচার্য, এম শান্তিকুমার সিংহ, সিহাব উদ্দিন আহমেদ, সুব্রতচন্দ্র নাথ, নির্মলকুমার দাস, তমাল বনিক, আশু পাল, আদিমা মজুমদার, বিজয়া কর, জয়দীপ ভট্টাচার্য, প্রদীপ দত্তরায়, অতনু ভট্টাচার্য, ভবতোষ চক্রবর্তী, মম্মথ নাথ, চাম্পালাল দাস, সীমান্ত ভট্টাচার্য, মধুসূদন কর, অরিন্দম দেব, মানস দাস, মৃনালকান্তি সোম, মিহির নন্দী, হৃষিকেশ দে, বিশ্বজিত দাস, আইনজীবী আব্দুল হাই লস্কর, আলী রাজা ওসমানী, বনানী রায়চৌধুরী, দীপঙ্কর চন্দ, হিল্লোল ভট্টাচার্য, কমল চক্রবর্তী, রাজেশ কুমার সিনহা, অরূপ বৈশ্য, স্নিগ্ধা নাথ, রাহুল রায়, রঞ্জিত চৌধুরী, হায়দার হোসেন চৌধুরী, আতরজান বেগম মজুমদার, মধুমিতা দেব, কমল চক্রবর্তী, প্রশান্ত ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

মানব বন্ধন কার্যসূচি সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের অন্যতম উপদেষ্টা মন্মত নাথ বলেন, এপিডিসিএল কর্তৃপক্ষ রাজ্যের বিদ্যুৎ গ্ৰাহকদের সঙ্গে আলোচনা না করে বেআইনিভাবে প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা চালু করেছে। প্ৰিপেইড স্মাৰ্ট মিটার চালুর পর থেকে গ্ৰাহকদের হয়রানি চরমে উঠেছে। গ্রাহকদের রিচাৰ্জের টাকা অতিরিক্ত আদায় হচ্ছে বলে অভিযোগ উঠছে। সরকার বিদ্যুৎ খন্ডকে কর্পোরেটদের হাতে তুলে দিতে পরিষেবা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। সাধন পুরকায়স্হ বলেন, প্ৰিপেইড ব্যবস্থা চালুর পর এবার সরকার দিন, রাতে আলাদা মাশুল ধার্য করতে চাইছে। এসব করে জনগণের কাছ থেকে অধিক মাশুল সংগ্রহের চক্রান্ত করছে। কিশোরকুমার ভট্টাচার্য বলেন, কিছুদিন পর পর নতুন নতুন নিয়ম চালু করে এপিডিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে। নির্মলকুমার দাস বলেন, পরিষেবা পাওয়ার পর ব্যবহারের মূল্য পরিশোধের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকার প্রিপেইড চালু করিয়েছে। ফলে ভবিষ্যতে গ্রাহকরা পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হবে। সংগঠনের পক্ষ থেকে হিল্লোল ভট্টাচার্য বলেন, এই আন্দোলন ধারাবাহিক ভাবে চালিয়ে যাওয়া হবে যতদিন পর্যন্ত প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা বন্ধ করা হবে না।

Tags: APDCLConsumers AssociationPrepaid smart meterSilchar Human Chain
Previous Post

চলন্ত বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ২৫

Next Post

নেলিতে আত্মঘাতী হাইলাকান্দির যুবক কনস্টেবল সানি নাথ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
নেলিতে আত্মঘাতী হাইলাকান্দির যুবক কনস্টেবল সানি নাথ

নেলিতে আত্মঘাতী হাইলাকান্দির যুবক কনস্টেবল সানি নাথ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?