Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

রামনগরে মর্মান্তিক দুর্ঘটনায় হত শিশু, মা- বাবা ও ভাই সহ আহত ৫

samayikprasanga by samayikprasanga
June 28, 2023
in অসম, বরাক উপত্যকা
0
বাইপাস থেকে উদ্ধার মহিলার মৃত্যু, রহস্য

You might also like

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

অনলাইন ডেস্ক : রামনগর আনোয়ারপার এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটল শিশুপুত্রের। বুধবার দুপুর আড়াইটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। মৃত শিশু পুত্রর নাম তায়েব আহমদ (৫)। সঙ্গে তার বাবা শাজাহান আহমদ, মা তাসিম মমতাজ , বড়ভাই তানিস আহমদ (১২) এবং তারা যে অটো গাড়িতে চড়ে যাচ্ছিলেন সেই অটোর চালক তুষার চন্দ্র পাল গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বড়খলা থানা এলাকার বড়যাত্রাপুরের বাসিন্দা শাজাহান আহমদরা অটোয় চড়ে শিলচর থেকে রামনগর আইএসবিটিতে যাচ্ছিলেন। আনোয়ার পার এলাকায় একটি ম্যাজিক ট্রাক ধাক্কা মারে ওই অটোয়। এতে অটোটি গড়িয়ে পড়ে রাস্তার নিচে। সে সময় কাছেই ছিল একটি ই রিক্সা। নিজেকে বাঁচাতে গিয়ে ওই ইরিক্সা চালক দ্রুত সরে পড়তে চাইলে তিনিও গাড়িসহ রাস্তার নিচে পড়ে যান। যদিও ভাগ্যক্রমে ই ইরিকশা চালকের তেমন কিছু হয়নি। তবে অটোতে থাকা শাজাহান আহমেদ , তার পত্নী তাসিম মমতাজ, দুই ছেলে তানিস আহমদ এবং তায়েব আহমদ সহ অটোচালক তুষার পাল গুরুতর আহত হন। তাদের এই অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কিছুক্ষণ পর সেখানে মৃত্যু ঘটে শিশু তায়েবের।
এদিকে এই ঘটনার ঘন্টাখানেক পর বিকেল সাড়ে তিনটা নাগাদ প্রায় ১০০ মিটার দূরে ঘটে আরও একটি দুর্ঘটনা। জানা গেছে দ্বিতীয় ঘটনায় সংঘর্ষ ঘটে একটি অটো ও একটি বেলিনো কার এবং একটি ম্যাজিক ট্রাকের। এতে কিছুটা আহত হন অটোচালক।

Tags: accidentAssam Policecachar spCM Himanta Bishwa SharmaSilchar
Previous Post

কুমারঘাটে উলটো রথে অঘটন, মৃত্যু ২০ জনের

Next Post

করিমগঞ্জে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশী যুবক!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী
slider

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

by samayikprasanga
January 13, 2026
Next Post
করিমগঞ্জে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশী যুবক!

করিমগঞ্জে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশী যুবক!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?