Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

কর্মস্থলে হাজির হতে সরকারি কর্মীদের কড়া নির্দেশ

আজ বরাক বনধ

samayikprasanga by samayikprasanga
June 26, 2023
in অসম, বরাক উপত্যকা
0

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : আগামীকাল মঙ্গলবারের বরাক বনধকে সফল করে তুলতে আহ্বানকারী সংগঠনগুলো বর্তমানে শেষ পর্বে জোর তৎপর হয়ে উঠেছে। এরই মধ্যে বনধকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশেরও তৎপরতার যেন শেষ নেই। পুলিশের পক্ষ থেকে ব্যাপারটাকে এতটাই গুরুত্ব দেওয়া হচ্ছে যে, এদিন গুয়াহাটি থেকে ছুটে এসেছেন আইজি (ট্রেনিং এন্ড আর্ম) অখিলেশ সিং।
জানা গেছে এদিন শিলচরে পৌঁছে আইজি সিং পুলিশের দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া, পুলিশ সুপার  নূমল মাহাতো সহ বিভাগীয় অন্য আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করে পিকেটার্সদের মোকাবিলার পন্থা -পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসবের পাশাপাশি রবিবারের মতো এদিনও বিকেলে শহরে পুলিশের পক্ষ থেকে লং মার্চ ( লং রুট পেট্রোলিং) বের করা হয়। সদর থানা থেকে শুরু করে নাজির পট্টি, অম্বিকাপট্টি, আশ্রম রোড, চিরুকান্দি, রামনগর ও তারাপুর পরিক্রমা শেষে লংমার্চ এসে শেষ হয় পুলিশ সুপারের কার্যালয়ে।
এসবের পর পুলিশের গাড়ি করে মাইকযোগে শহরজুড়ে আগামীকাল বনধের দিন যাতে স্বাভাবিক জীবনযাত্রা বহাল থাকে এনিয়ে জনগণের উদ্দেশ্যে প্রচার চালানো হয়। পুলিশের এক সূত্র বলেন, আগামীকাল বনধের সময়সীমায় জোর করে দোকানপাট বা অফিস আদালত বন্ধ করা সহ যানবাহন চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হলে কড়া হাতে তা দমন করা হবে।‌
এদিকে আগামীকাল বনধের দিন সরকারি কর্মী- আধিকারিকদের তাদের কর্মস্থলে উপস্থিত হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের তরফ থেকে নির্দেশ পেয়ে বিভিন্ন বিভাগের কর্তৃপক্ষও নিজেদের কর্মী এবং অধস্তন আধিকারীকদের কাছেও এনিয়ে কড়া নির্দেশ পাঠিয়েছেন বলে জানা গেছে। নির্দেশে বলা হয়েছে কেউ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়া হবে। স্কুলগুলোর ক্ষেত্রে প্রধান শিক্ষকদের বলা হয়েছে, কোনও স্কুল বন্ধ পাওয়া গেলে একইভাবে ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। আর কোনও বনধ সমর্থনকারী স্কুল বন্ধ করার চেষ্টা চালালে সঙ্গে সঙ্গে পুলিশের সহায়তা নিতে বলা হয়েছে।

Tags: Assam PoliceBarak BandhBDFCachar District Administration
Previous Post

ডিলিমিটেশন খসড়া নিয়ে খুশি বরাকের বিজেপি নেতারা : হিমন্ত

Next Post

নুরুদ্দিন ফাইনালের পথে শিলচর

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

by samayikprasanga
April 30, 2026
Next Post
পদ্ম কাঁটায় আহত বাবুল হোড়!

নুরুদ্দিন ফাইনালের পথে শিলচর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?