Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ডিলিমিটেশন : ৩০শে বরাক বনধের ডাক বিডিএফের

প্রতিবাদে একযোগে পদত্যাগ করুন বরাকের বিধায়করা

samayikprasanga by samayikprasanga
June 23, 2023
in slider, অসম
0
মিজোরামে রাষ্ট্রপতি শাসনের দাবি বিডিএফ-এর

অনলাইন ডেস্ক : ডিলিমিটেশনে বরাক বঞ্চনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতারা শিলচরে এক সভায় মিলিত হয়ে যৌথ প্রতিবাদ জানিয়েছেন। এরজন্য তাঁদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সমগ্র ঘটনাক্রম নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়। শুক্রবার সাংবাদিকদের প্রদীপবাবু বলেন, এই ডিলিমিটেশনের মাধ্যমে বরাক তথা রাজ্যের বাঙালিদের নিঃশেষ করার চক্রান্ত চলছে এবং এতে হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। একই কথা উঠে এসেছে বিজেপি নেতাদের মুখেও। তিনি বলেন, বরাক তথা বাঙালিদের স্বার্থে এখন সবার একজোট হবার সময় এসেছে। বিজেপির স্থানীয় নেতারা যে এটি অনুধাবন করেছেন এবং এগিয়ে এসেছেন এটি শুভলক্ষণ।

প্রদীপবাবু বলেন, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট গত তিন বছর ধরে বরাকের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগেও বিভিন্ন ইস্যুতে বরাককে বঞ্চনা করা হয়েছে। ভাষা আইন রক্ষার দাবিতে আন্দোলন হয়েছে। বরাকের ছেলেমেয়েদের সরকারি চাকরির ক্ষেত্রে চূড়ান্ত বঞ্চনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও রেলদপ্তরের অনুমোদন থাকা সত্ত্বেও ভাষা শহিদ স্টেশন নামকরণ ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। কিন্তু এতদিন বরাক বিজেপির নেতারা এসব নিয়ে সম্পুর্ন নীরব ছিলেন। তিনি বলেন, বরাকের ভোটারদের প্রতি দায়বদ্ধতা নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রাথমিকতা হওয়া উচিত। তবে সবকিছুর পরও তিনি তাঁদের অভিনন্দন জানাচ্ছেন যে বিলম্বে হলেও অবশেষে তাঁদের বোধহয় হয়েছে। তবে এবার শুধু প্রতিবাদ করলেই চলবে না।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

তিনি বলেন, বরাকের বিধায়করা এই ডিলিমিটেশন প্রক্রিয়ার প্রতিবাদে একযোগে পদত্যাগ করুন। তাঁরা নিশ্চিন্ত থাকুন যে তাঁদের পদত্যাগপত্র গৃহীত হবেনা। কিন্তু তাতে সরকারের উপর যথাযথ চাপ সৃষ্টি হবে এবং বরাকের ভোটারদের প্রতি তাদের দায়বদ্ধতা পালিত হবে। তিনি আরো বলেন, তাঁরা আশাবাদী যে বরাকের বাকি সমস্ত জ্বলন্ত সমস্যা নিয়েও অবিলম্বে বরাক বিজেপি একই ভাবে তাঁরা মুখ খুলবে এবং এসবের সমাধানে সরকারের উপর চাপ সৃষ্টি করবে। এদিন তিনি ঘোষণা করছেন, ডিলিমিটেশন করে বরাক তথা বাঙালিদের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেবার প্রতিবাদে আগামী ৩০ জুন, শুক্রবার সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা অব্দি সর্বাত্মক বনধের ডাক দেওয়া হয়েছে। তাঁরা আশাবাদী যে বরাকের সমস্ত দল, সংগঠন ও আপামর জনসাধারণ এই বনধ কর্মসূচিকে সম্পুর্ন সমর্থন করবেন ও সক্রিয় সহযোগিতার মাধ্যমে এই কর্মসূচিকে সফল করবেন।

Tags: AgitationBarak BandhBDFDelimitation
Previous Post

ডিলিমিটিশনের ফলে ১০২ কেন্দ্রে অসমিয়ারা জয়ী হবেন

Next Post

ইউএসএ ইস্যুতে ডিএসএকে শোকজ আদালতের

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
ইউএসএ ইস্যুতে ডিএসএকে শোকজ আদালতের

ইউএসএ ইস্যুতে ডিএসএকে শোকজ আদালতের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?