Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বন্যার কবলে অসমের চার জেলা, উদ্ধার শুরু

নদীগর্ভে বিলীন হয়ে গেছে লখিমপুরের বহু বাড়িঘর

samayikprasanga by samayikprasanga
June 15, 2023
in slider, অসম
0
বন্যার কবলে অসমের চার জেলা, উদ্ধার শুরু

অনলাইন ডেস্ক : বন্যার কবলে অসমের চার জেলা যথাক্রমে কাছাড়, ধেমাজি, লখিমপুর এবং কামরূপ মেট্রো। নদীগর্ভে বিলীন হয়ে গেছে লখিমপুরের কয়েকটি বাড়িঘর। সীমাহীন দুর্ভোগে পড়েছেন মানুষ। বন্যার জলে আবদ্ধ মানুষজনের উদ্ধারে মোতায়ন করা হয়েছে এনডিআরএফ এবং এসডিআরএফ-কে।

ফ্লাড রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এফআরআইএমএস)-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, অসমে বর্ষা-মরশুমের প্রথম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চার জেলার ১৯টি গ্রামের ২০ হাজার ৯২৫ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩.৫০ হেক্টর কৃষিজমি। এফআরআইএমএস-এর রিপোৰ্টে জানানো হয়েছে, ধেমাজিতে মোট ১৫৭ জন বন্যার কবলে পড়েছেন। এর মধ্যে ৬৬ জন পুরুষ, ৬১ জন মহিলা এবং ৩০ জন শিশু রয়েছে।
কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে ফুলেফেঁপে উঠেছে অসমের প্ৰায় সব নদী উপ-নদী। ভেঙেছে বেশ কয়েকটি নদীবাঁধ। ভাঙা বাঁধ দিয়ে নদীর জল জনবসতি এলাকায় ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছে।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

এদিকে কাছাড় জেলার শিলচরে জাতীয় সড়ক, লিংক রোড, অম্বিকাপট্টি, সোনাই রোড, ন্যাশনাল হাইওয়ে সহ বিভিন্ন এলাকা আকস্মিক বন্যার সম্মুখীন হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের বিভিন্ন অংশে প্রায় ১৫ হাজার নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে, লখিমপুর জেলায় মোট ২০,৭৬৮ জন বন্যায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯,৬৯৮ জন পুরুষ, ৮,৬২২ জন মহিলা এবং ২,৪৪৮ জন শিশু। এই দুই জেলায় প্রভাবিত হয়েছে মোট ১,৭৮৭টি গৃহপালিত পশু। শতাধিক বাসগৃহ বন্যার জলে ভাসার পাশাপাশি বহু গৃহস্থ মহিলা-শিশু-বৃদ্ধবৃদ্ধাদের নিয়ে ঘরের ভিতরে আটকে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে বহুজন তাঁদের পরিবার-পরিজন, গবাদি পশু ইত্যাদি নিয়ে পার্শ্ববর্তী বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন।

Tags: Assam FloodFlood ControlFRIMSNDRFSDRF
Previous Post

মণিপুরে একমাত্র মহিলা মন্ত্রীর বাড়িতে আগুন দিল উগ্র জনতা

Next Post

উদ্বোধনের আগেই ধসে পড়ল বাদ্রি সেতুর অ্যপ্রোচের অংশ

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
উদ্বোধনের  আগেই ধসে পড়ল বাদ্রি সেতুর অ্যপ্রোচের অংশ

উদ্বোধনের আগেই ধসে পড়ল বাদ্রি সেতুর অ্যপ্রোচের অংশ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?