Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শিলচরে গ্যাস সিলিন্ডারের কালোবাজারি

রামনগর বাইপাসে থাকা হোটেল থেকে বাজেয়াপ্ত ১০টি গো-গ্যাস ব্র্যান্ডের সিলিন্ডার

samayikprasanga by samayikprasanga
June 10, 2023
in অসম, বরাক উপত্যকা
0
শিলচরে গ্যাস সিলিন্ডারের কালোবাজারি

অনলাইন ডেস্ক : খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যৌথ অভিযানে বেরিয়ে এলো রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে কাছাড়ে চলতে থাকা বড় ধরনের কেলেঙ্কারি। খাদ্য  ও অসামরিক সরবরাহ বিভাগের পরিদর্শক দিবজ্যোতি পাঠক ও মিনার হোসেন এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শিলচর ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার বি কে সিংহ সহ তাদের সঙ্গীরা মিলে শুক্রবার একযোগে অভিযান চালান শিলচর রামনগর এলাকার তিনটি ধাবায়।

অভিযান চালিয়ে রামনগর বাইপাসে থাকা হোটেল রাজস্থানী এবং একই মালিক গোষ্ঠীর পরিচালিত ডনবস্কো স্কুলের অদূরবর্তী অন্য একটি ধাবা থেকে বাজেয়াপ্ত করা হয় ৫টি করে মোট ১০টি গো-গ্যাস ব্র্যান্ডের সিলিন্ডার। এছাড়া ওই এলাকার মেসার্স মাড়োয়ারী তন্দুরি ধাবা থেকেও বাজেয়াপ্ত করা হয় একই ব্র্যান্ডের আরও  ২টি সিলিন্ডার।

You might also like

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের এক সূত্র জানান, গো গ্যাস সিলিন্ডার বটলিং হয় সুদূর পশ্চিমবঙ্গের বর্ধমানে। বরাক উপত্যকায় এসব সিলিন্ডারের কোনও বটলিং প্লান্ট বা ডিস্ট্রিবিউটর নেই। আর নিয়ম অনুযায়ী যেখানে কোনও সিলিন্ডার বটলিং হয় সেখান থেকে সাড়ে চারশ কিলোমিটার ব্যাসের বাইরে তা বিক্রি করা যায় না। আর বর্ধমান থেকে শিলচরের দূরত্ব কম করেও এক হাজার কিলোমিটার। এই অবস্থায় সিলিন্ডারগুলো কিভাবে এখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রটি আরও বলেন, গো গ্যাস ব্র্যান্ডের সিলিন্ডার এখানে বিক্রির পেছনে অবশ্যই বড় ধরনের কেলেঙ্কারি রয়েছে।এর পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশের সাহায্য চাওয়া  হবে। এদিকে এই তিনটি ধাবা ছাড়া এদিন কাটিগড়ার হিলাড়া এলাকার মেসার্স নিউ হিলাড়া  তন্দুরি ধাবা থেকেও ডোমেস্টিক সিলিন্ডার ব্যবসায়িক রান্নার ক্ষেত্রে ব্যবহার করায় পাঁচটি সিলিন্ডার বাজেয়াপ্ত হয়েছে বলেও জানা গেছে।

Tags: Food and civil supplyGo GasLPG BlackmailSilchar Police
Previous Post

উধারবন্দে বাইক দুর্ঘটনায় আহত ৩

Next Post

ধৃত চুরির সামগ্রীর ক্রেতা কুখ্যাত সাহাবুদ্দিন

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী
slider

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

by samayikprasanga
January 13, 2026
Next Post
ধৃত চুরির সামগ্রীর ক্রেতা কুখ্যাত সাহাবুদ্দিন

ধৃত চুরির সামগ্রীর ক্রেতা কুখ্যাত সাহাবুদ্দিন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?