Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home আন্তর্জাতিক

বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে : রাহুল গান্ধী

samayikprasanga by samayikprasanga
May 31, 2023
in আন্তর্জাতিক, জাতীয়
0
বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে  : রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক : বিজেপির বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি ইভেন্টে রাহুল গান্ধী বলেছেন, বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে ও সরকারি সংস্থার অপব্যবহার করছে। ভারত জোড়ো যাত্রার কেন প্রয়োজন ছিল তাও বলেছেন রাহুল গান্ধী। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ইভেন্টে রাহুল গান্ধীর বক্তব্যের ভিডিওটি বুধবার সকালে প্রকাশ্যে এনেছে কংগ্রেস।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় ‘মোহাব্বত কি দুকান’ ইভেন্টে রাহুল গান্ধী বলেছেন, “ভারত জোড়ো যাত্রা বন্ধ করার জন্য সরকার সমস্ত ধরনের চেষ্টা করেছিল, কিন্তু যাত্রার প্রভাব বাড়তেই থাকে।” রাহুল গান্ধী আরও বলেছেন, “ভারত জোড়ো যাত্রা স্নেহ, শ্রদ্ধা ও নম্রতার চেতনা বহন করে। যদি কেউ ইতিহাস অধ্যয়ন করেন, তাহলে দেখা যাবে যে গুরু নানক দেব জি, গুরু বাসভন্ন জি, নারায়ণ গুরু জি-সহ সমস্ত আধ্যাত্মিক নেতারা একইভাবে দেশকে একত্রিত করেছিলেন।”

You might also like

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

রাহুল গান্ধী আরও বলেছেন, “ভারতের কিছু মানুষ মনে করেন যে তাঁরা সবকিছু জানেন। তাঁরা মনে করেন তাঁরা ইতিহাসবিদদের কাছে ইতিহাস, বিজ্ঞানীদের কাছে বিজ্ঞান এবং সেনাবাহিনীকে যুদ্ধের ব্যাখ্যা দিতে পারে। কিন্তু এর মূলে রয়েছে মধ্যমতা। তাঁরা শুনতে প্রস্তুত নয়!” পাঁচদিনের সফরে আমেরিকায় গিয়েছেন রাহুল। প্রথমদিনেই ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যান। ‘মহব্বত কি দুকান’ নামে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়েই ঢুকে পড়ে খলিস্তানিরা। ১৯৮৪ সালের শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে গান্ধী পরিবারের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন তাঁরা। বাধ্য হয়ে নিজের বক্তৃতা থামান রাহুল। তবে গোটা সময়ে কংগ্রেস নেতাকে হাসিমুখেই দেখা যায়।

স্লোগান শেষ হতে তিনি বলেন, “আপনাদের স্বাগত জানাই। কারণ এটা ঘৃণার বাজারে ভালবাসার দোকান। আসলে এটাই কংগ্রেসের বিশেষত্ব, যে আমরা সকলকেই খুব ভালবাসি। কেউ যদি কিছু বলতে চায়, তাহলে কোনও বাছবিচার না করেই আমরা তাদের কথা শুনে থাকি।” তবে এই ঘটনায় কংগ্রেসকে একহাত নিয়ে টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি বলেন, “১৯৮৪ সালে এমন আগুন লাগিয়েছিল, যা এখনও নেভেনি। সেই জন্যই আমেরিকার মাটিতেও হেনস্তার মুখে পড়তে হয়েছে রাহুল গান্ধীকে।”

Tags: americaIndian National CongresskhalistanRahul Gandhi
Previous Post

এসসিইআরটি কেলেঙ্কারি, উধারবন্দ ডায়েটের অধ্যক্ষকে গুয়াহাটিতে ডেকে জিজ্ঞাসাবাদ

Next Post

বাড়িতেই লুকিয়ে ল্যাব বানিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আফগান তরুণীর

Related Posts

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়
slider

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়

by samayikprasanga
August 22, 2025
সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান
slider

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

by samayikprasanga
June 25, 2025
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে
জাতীয়

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

by samayikprasanga
January 2, 2025
বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১
slider

বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১

by samayikprasanga
November 20, 2024
জাতিদাঙ্গায় বিধ্বস্ত জিরিবামে আরও তিন মৃতদেহ উদ্ধার
slider

জাতিদাঙ্গায় বিধ্বস্ত জিরিবামে আরও তিন মৃতদেহ উদ্ধার

by samayikprasanga
November 17, 2024
Next Post
বাড়িতেই লুকিয়ে ল্যাব বানিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি  আফগান তরুণীর

বাড়িতেই লুকিয়ে ল্যাব বানিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আফগান তরুণীর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?