Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

গোয়ালপাড়ায় জঙ্গলদস্যুদের হামলায় হত বনকর্মী

ঘটনার খোঁজ নিতে ছুটলেন ডিজিপি জিপি সিং

samayikprasanga by samayikprasanga
May 30, 2023
in অসম
0
গোয়ালপাড়ায় জঙ্গলদস্যুদের হামলায় হত বনকর্মী

অনলাইন ডেস্ক : গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ে জঙ্গলদস্যুদের হামলায় এক বনকর্মীর মৃত্যুর পাশাপাশি গুরুতরভাবে আহত হয়েছেন তিন জন। সোমবার গভীর রাতে সংগঠিত ঘটনার খোঁজ নিতে গুয়াহাটি থেকে দুধনৈয়ে ছুটে এসেছেন ডিজিপি জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুই দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে পুলিশের ভয়ে গ্রাম থেকে পালিয়েছেন সব পুরুষ বাসিন্দা।

সোমবার গভীর রাতে কৃষ্ণাইয়ের শালপাড়া-দরাপাড়া আঞ্চলিক বন দফতরের অধীন বড় মাটিয়া রিজার্ভ ফরেস্টে কতিপয় জঙ্গলদস্যু মূল্যবান গাছ কাটছিল। খবর পেয়ে কৃষ্ণাই বন দফতরের চার কৰ্মী সংশ্লিষ্ট জঙ্গলে প্রবেশ করে তাদের গাছ না কাটতে নির্দেশ দিলে তাঁদের ওপর ধারালো অস্ত্র যেমন দা, কুড়োল, বর্শা দিয়ে কতিপয় বন মাফিয়া অতর্কিতে হামলা চালায়। হামলায় এক বনকর্মী রাজবীর আহমেদ মৃত্যুবরণ করার পাশাপাশি তিনজন মবিনুর আহমেদ, নজরুল ইসলাম এবং মোস্তফা আলি গুরুতরভাবে ঘায়েল হয়েছেন। গুয়াহাটিতে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুরুতর আহত ঘায়েল রাজবীর আহমেদ। অন্যদিকে মবিনুর আহমেদ, নজরুল ইসলামকে গুয়াহাটিতে জিএনআরসি হাসপাতালে এবং মোস্তফা আলিকে গোয়ালপাড়ায় সোলেস হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

এদিকে জঙ্গল-মাফিয়ারা বন কর্মী–দলের ওপর হামলা করেই ক্ষান্ত থাকেনি, লুট করে তাঁদের মোবাইল ফোনের হ্যান্ডসেট, সোনার আংটি ছিনিয়ে নিয়েছে। জঙ্গল-মাফিয়াদের হামলায় সহযোগিতা করেছে স্থানীয় কতিপয় ব্যক্তি। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে মঙ্গলবার দুপুরে দুধনৈ ছুটে আসেন রাজ্যের ডিজিপি জিপি সিং। তিনি গোয়ালপাড়ার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং দুধনৈ থানার ওসির সঙ্গে বৈঠকে বসে জঙ্গলদস্যুদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে ঘটনার সঠিক তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে নিৰ্দেশ দিয়েছেন। পাশাপাশি বনাঞ্চল সুরক্ষার জন্য বন বিভাগকে পুলিশ প্ৰশাসন সব ধরনের সহায়-সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন ডিজিপি জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং।

এদিকে গতকাল রাতে এক বনকর্মীকে হত্যা এবং তিনজনকে আহত করার অভিযোগে দুধনৈ পুলিশ ভদ্ৰেশ্বর রাভা এবং মহেন রাভা নামের দুজনকে গ্ৰেফতার করেছে। অন্যদিকে পুলিশের ভয়ে শালপাড়া-দরাপাড়া গ্রামের প্রায় সব পুরুষ বাসিন্দা পলিয়ে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

Tags: Assam ForestDeath Forest GuardDGP G P SingGoalpara Police
Previous Post

BREAKING : এবার রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা

Next Post

অগ্নিগর্ভ মণিপুরে শান্তি ফেরাতে ইম্ফলে অমিত শাহ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
অগ্নিগর্ভ মণিপুরে শান্তি ফেরাতে ইম্ফলে অমিত শাহ

অগ্নিগর্ভ মণিপুরে শান্তি ফেরাতে ইম্ফলে অমিত শাহ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?