Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

মহিলার সঙ্গে অশালীন আচরণ, গণধোলাই ব্যবসায়ীকে

samayikprasanga by samayikprasanga
May 28, 2023
in অসম, বরাক উপত্যকা
0
বিয়েবাড়িতে বৌদির সঙ্গে নাচায় খুন দুই দেবর

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : বেধড়ক মারপিট করা হলো যুবককে। শালচাপরা দ্বিতীয় খন্ডের বাসিন্দা জাবির হোসেন চৌধুরী নামে ওই যুবককে শুক্রবার সকালে মারপিট করা হয় তারাপুর সেকেন্ড
রেল গেটের কাছে ।                                             ঘটনা নিয়ে জাবিরের বাবা মায়াজুল আলী চৌধুরী থানায় দায়ের করেছেন এজাহার। এতে তিনি অভিযুক্ত করেছেন তারাপুর ইএন্ডডি কলোনী এলাকার পিন্টু শীল ও তার সঙ্গী রমা নামে একজনকে।
এজাহারে  মায়াজুল আলি উল্লেখ করেছেন, শুক্রবার সকাল ন’টা নাগাদ জাবির শিলচর থেকে সব্জি কিনে নিয়ে যাওয়ার জন্য অটোয় চড়ে আসছিলেন। তখন ওই অটোরই অন্য যাত্রী পিন্টু অহেতুক বিবাদে জড়িয়ে পড়েন তার সঙ্গে। এবং রেলগেটের কাছে অটো থামিয়ে জাবিরকে নিচে নামিয়ে আপত্তিজনক সব কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে বেধড়ক মারপিট করেন। মারপিটে পিন্টুর সঙ্গে যোগ দেয় আরও ৪-৫ জন। যাদের মধ্যে একজন রমাকে তিনি সনাক্ত করতে পেরেছেন। পিন্টুদের হামলার শিকার হয়ে জাবির রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেসময় শাল চাপরা এলাকার একজন ব্যক্তি অন্য একটি অটোতে চড়ে যাওয়ার সময় তার নজরে পড়ে ব্যাপারটা। তিনি মোবাইলে ঘটনার কথা জানান তাকে। খবর পেয়ে তিনি অন্য কয়েকজনকে নিয়ে সেখানে হাজির হন। তখন পিন্টুরা তাকেও গালিগালাজ করা সহ হত্যার হুমকি দেন। এসবের মাঝে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে জাবিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় মেডিকেল কলেজ হাসপাতালে। জাবির বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন।
মায়াজুল আলী এজাহারে আরও উল্লেখ করেছেন,হামলা চালানোর সঙ্গে সঙ্গে পিন্টুরা জাবিরের  সঙ্গে থাকা ২৭হাজার টাকাও ছিনিয়ে নিয়ে গেছে।
এদিকে পিন্টুর ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে, জাবির অটোতে সওয়ারী হওয়া এক মহিলা যাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। তখন পিন্টু এতে আপত্তি জানান। যদিও তিনি নিজে মারপিটে জড়াননি। পিন্টু প্রতিবাদ জানিয়ে অটো থামানোর পর আশপাশের লোকেরা চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে আসেন। তারা ঘটনার কথা শুনে জাবির কে গণধোলাই দেন।
Tags: Assam Policeassam police DIGcachar spCM Himanta Bishwa SharmashalchapraSilchar e& d colonytarapur
Previous Post

অসমের ২৮ জেলা থেকে প্রত্যাহার আফসপা

Next Post

ফি বৃদ্ধি, কলেজিয়েট স্কুলে প্রতিবাদ অভিভাবকদের

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
ফি বৃদ্ধি, কলেজিয়েট স্কুলে প্রতিবাদ অভিভাবকদের

ফি বৃদ্ধি, কলেজিয়েট স্কুলে প্রতিবাদ অভিভাবকদের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?