Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

চিকিৎসকের ভূমিকায় কেন্দ্রীয় মন্ত্রী

samayikprasanga by samayikprasanga
May 23, 2023
in অসম, বরাক উপত্যকা
0
চিকিৎসকের ভূমিকায় কেন্দ্রীয় মন্ত্রী

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : চিকিৎসকের ভূমিকায় কেন্দ্রীয় মন্ত্রী! দেখলেন রোগী, দিলেন সুপরামর্শ। দেশের মহিলা ও শিশুবিষয়ক এবং আয়ুস মন্ত্রকের প্রতিমন্ত্রী মুঞ্জপারা মহেন্দ্রভাই কালুভাই পেশায় একজন চিকিৎসক।  ভারতের আর পাঁচজন অন্যতম কার্ডিওলজিস্ট অ্যাণ্ড ইকো-কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞদের তালিকায় রয়েছে তাঁর নাম। দীর্ঘ বছর ধরে চিকিৎসা পরিসেবার সঙ্গে যুক্ত এই ডাক্তারবাবু এখন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি হলেন গুজরাতের সুরেন্দ্রনগরের বাসিন্দা ডা: মুঞ্জপারা মহেন্দ্রভাই কালুভাই। গুজরাতের আহমেদাবাদের বিখ্যাত এন এইচ এল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসা শাস্ত্রে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে দেশের একজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞের তালিকায় রয়েছে তাঁর নাম।

       কেন্দ্রীয় মহিলা ও শিশুবিষয়ক এবং আয়ুস প্রতিমন্ত্রী মুঞ্জপারা মহেন্দ্রভাই কালুভাই  দুইদিনের সরকারি সফরসূচি নিয়ে এসেছিলেন রাজ্যের প্রান্তিক জেলা হাইলাকান্দিতে। এখানে দুইদিনের কর্মসূচি সম্পন্ন করে মঙ্গলবার বিকেলে তাঁর নতুন দিল্লি যাওয়ার কথা। কিন্তু এদিন অর্থাৎ মঙ্গলবার ঠাসা কর্মসূচির মধ্যেও তিনি দেখলেন হৃদরোগে আক্রান্ত এক মহিলা রোগীকে। তাঁর বাড়িতে গিয়ে। রীতিমতো চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়ে ওই রোগীকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ মুঞ্জপারা মহেন্দ্রভাই কালুভাই।
     হাইলাকান্দি জেলা বিজেপি-র মহিলা মোর্চার সভানেত্রী অনামিকা আচার্যের মা বেশ ক’দিন ধরে হৃদরোগে আক্রান্ত। জানা গিয়েছে, ৮ মে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এই ক’দিনে উন্নত চিকিৎসা করানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। বর্তমানে বিছানায় শয্যাশায়ী। এদিকে, বিষয়টি হাইলাকান্দিতে অবস্থানরত কেন্দ্রীয় মহিলা ও শিশুবিষয়ক এবং আয়ুস মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা দেশের অন্যতম বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মুঞ্জপারা মহেন্দ্রভাই কালুভাই-কে অবগত করানো হয় সোমবার। ডাক্তারবাবু বিস্তারিত শোনে কথা দেন, মঙ্গলবার “রোগীকে” দেখতে বাড়িতে যাবেন। যেমন কথা তেমন কাজ। মঙ্গলবার সকালেই চিকিৎসক মন্ত্রী ছুটেন মহিলা মোর্চার সভানেত্রী অনামিকা আচার্যের লক্ষীসহরের বাড়িতে। মন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি-র সাধারণ সম্পাদক স্বপন পাল, গৌতম গুপ্ত প্রমুখ। সেখানে গিয়ে হৃদরোগে আক্রান্ত শয্যাশায়ী অনামিকার বৃদ্ধা মাকে দেখে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক-মন্ত্রী মুঞ্জপারা মহেন্দ্রভাই কালুভাই শুরু করেন চিকিৎসা। বেশ কিছুক্ষণ রোগীর পাশে বসে তাঁর স্বাস্থের খোঁজ নিয়ে উন্নত চিকিৎসার সুপরামর্শ দিয়েছেন তিনি। ডা: মহেন্দ্রভাই অনামিকার মাকে উন্নত চিকিৎসার জন্য এনজিওগ্রাফি করার জন্য বহির্রাজ্যে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আর এতেই তাঁর সুস্থতা অনেকগুণ বেড়ে যাবে বলেও আশ্বস্ত করেছেন চিকিৎসক মন্ত্রী মহেন্দ্রভাই কালুভাই। চিকিৎসক মন্ত্রীর এহেন পরামর্শে অনামিকা আচার্য তাঁর মার উন্নত চিকিৎসার জন্য এনজিওগ্রাফি করাতে বহির্রাজ্যে নিয়ে যাবেন বলে জানালেন। এসময় বাড়িতে ছিলেন অনামিকা সহ তাঁর ভাই ও পরিবারের সদস্যরা।
Tags: Ayush ministryCM Himanta Bishwa Sharmahailakandi district addminastrationmunjpora mahendrabhai kalubhai
Previous Post

‘উচ্চাকাঙ্ক্ষী’ জেলা হাইলাকান্দি, তকমা মুছে ফেলার আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর

Next Post

মহিলাদের কাপড় বদলের দৃশ্য ক্যামেরাবন্দী, শিলচরে ধৃত মলকর্মী

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
মহিলাদের কাপড় বদলের দৃশ্য ক্যামেরাবন্দী, শিলচরে ধৃত মলকর্মী

মহিলাদের কাপড় বদলের দৃশ্য ক্যামেরাবন্দী, শিলচরে ধৃত মলকর্মী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?