Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা আন্দোলনে

চারদিনের কর্মবিরতি শুরু শিলচরেও

samayikprasanga by samayikprasanga
May 23, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা আন্দোলনে

অনলাইন ডেস্ক : রাজ্যব্যাপী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ৪ দিনের কর্ম বিরতি আন্দোলন শুরু হল। মঙ্গলবার প্রথম দিন শিলচর মেহেরপুরে জেলা আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন প্রায় চার শতাধিক কর্মী। আগামী ২৪, ২৫ ও ২৬ মে পর্যায়ক্রমে সমস্ত জেলার কর্মী ও সহায়িকারা বিক্ষোভ প্রদর্শন সামিল হবেন। প্রসঙ্গত, গত ২২ মে বিভাগীয় কর্তৃপক্ষ ইউনিয়ন নেতৃত্বের সঙ্গে মিলিত হয়েছিলেন গুয়াহাটিতে। কিন্ত কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস না পাওয়ায় কর্মবিরতির সিদ্ধান্তে অটল থাকতে বাধ্য হয়েছেন তাঁরা। এরপরও যদি সরকার নির্বিকার থাকে, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানান কর্মীরা।

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের ন্যায্য দাবিগুলোর ভিত্তিতে আন্দোলন করছেন কিন্তু সরকার নির্বিকার। তাই অনন্যোপায় হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাদের দাবিগুলোর অন্যতম হচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান, যতদিন তা না হবে ততদিন ন্যূনতম দশ হাজার টাকার সাম্মানিক দিতে হবে। অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য এককালীন অর্থ শীঘ্র দিতে হবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো অবিলম্বে সংস্কার করতে হবে। যদি তাদের দাবি না মানায় হয় আগামীতে তারা রাস্তা অবরোধ করে আরও বৃহত্তম আন্দোলন গড়ে তুলবেন।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

তাদের দাবিগুলির মধ্যে রয়েছে- সরকারি কর্মচারীর স্বীকৃতি, স্বীকৃতি না হওয়া পর্যন্ত ন্যূনতম মাসিক দশ হাজার টাকার সাম্মানিক, অবসরকালীন প্রাপ্য অর্থ অবিলম্বে প্রদান, সমস্ত সেন্টারের সংস্কার সাধন, মিনি সেন্টারের কর্মীদের নিয়মিত কর্মীর মর্যাদা দান ইত্যাদি। এ দিনের বিক্ষোভে বক্তব্য রাখেন অসম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থার কাছাড় জেলার সম্পাদিকা দীপ্তি সিনহা, গায়ত্রী ভট্টাচার্য, মনিকা চক্রবর্তী, সিটুর সুপ্রিয় ভট্টাচার্য, বিদ্যুত দেব, অভিজিত গুপ্ত প্রমুখ। সংহতি জ্ঞাপনে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী শিক্ষক সমন্বয় সমিতির রঞ্জন দাস, শান্ত পাল প্রমুখ।

Tags: AgitationAnganwari WorkerICDSSocial Welfare Department
Previous Post

মোদির প্রশংসায় অসি নোবেলজয়ী

Next Post

বরাকের কর্মপ্রার্থীদের বঞ্চনা, প্রতিবাদে সরব বিডিএফ

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারকে কটাক্ষ প্রদীপ দত্তরায়ের

বরাকের কর্মপ্রার্থীদের বঞ্চনা, প্রতিবাদে সরব বিডিএফ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?