Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মণিপুরে ফের হিংসা, জারি কার্ফু

samayikprasanga by samayikprasanga
May 22, 2023
in slider, অসম, জাতীয়
0
মণিপুরে ফের হিংসা, জারি কার্ফু

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : নতুন করে উত্তেজনার গ্রাসে পার্বত্য রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফল। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে রাজ্যের ইম্ফল পূর্ব জেলায়। যার জেরে কার্ফু শিথিলতা হ্রাস করা হয়েছে। ইন্টারনেটে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। অগ্নিসংযোগের পরেই, মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের নেতৃত্বাধীন মণিপুরের বিজেপি সরকার কার্ফু শিথিলতা হ্রাস করেছে। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত কার্ফু জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্ফু শিথিল করা হয়েছিল। ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা বাডা়নো হয়েছে আরও পাঁচ দিন। ঘর-বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কেন ফের ঘটতে শুরু করল, তা জানতেও শুরু হয়েছে তদন্ত। সঙ্গে বাড়িয়ে দেওয়া হয়েছে সশস্ত্র রক্ষীদের টহলদারি। নতুন বিধিনিষেধ জারির নির্দেশনামায় বলা হয়েছে, ‘প্রশাসনের আশঙ্কা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দুষ্কৃতীরা তীব্রভাবে অশান্তি ছড়াতে পারে। ঘৃণামূলক ভিডিও বার্তা প্রচার করতে পারে। জনগণের আবেগকে উসকে দেওয়ার চেষ্টা করতে পারে। যা মণিপুর রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।’ প্রশাসন সূত্রে খবর, সোমবার সকাল ১০টা ৩০ নাগাদ ইম্ফল পূর্ব জেলার নিউ চেকন বাজার এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং স্বাভাবিক পরিস্থিতি করতে সেনা ও আধা-সামরিক বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে। নিউ চেকন বাজার এলাকায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সরকার মতে, মণিপুর সাম্প্রতিক হিংসায় মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই ৭৪-এ পৌঁছেছে। সম্প্রতি মণিপুরের বেশ কয়েকটি জেলায় মেইতেই ও কুকি উপজাতিদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছিল। যার জেরে ব্যাপক হানাহানি গোটা মণিপুরে ছড়িয়ে পড়ে।

Tags: Amit Shahmanipur policemanipur violenceN Biren singhpm narendra modi a
Previous Post

মাধ্যমিকে ফেল, আত্মঘাতী ছাত্রী

Next Post

বেপরোয়া পাথর ব্যবসার জাঁতাকলে কাঁদছে মধুরা-চিরি

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
বেপরোয়া পাথর ব্যবসার জাঁতাকলে কাঁদছে মধুরা-চিরি

বেপরোয়া পাথর ব্যবসার জাঁতাকলে কাঁদছে মধুরা-চিরি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?