Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পুরনিগমের ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি

samayikprasanga by samayikprasanga
May 15, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
পুরনিগমের ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি
অনলাইন ডেস্ক : শিলচর পুরনিগমের নির্বাচনের ভোটার তালিকা নিয়ে এখনও অন্ধকারে রয়েছেন অনেক ভোটারই। এই পরিস্থিতিতে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের চিঠি লিখলেন দুই সাংসদ ডা: রাজদীপ রায় ও সুস্মিতা দেব।
ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে গত ৮ মে। প্রকাশিত ভোটার তালিকা নিয়ে নাম অন্তর্ভুক্তির দাবি ও আপত্তি জানানোর জন্য শেষ তারিখ ছিল সোমবার ১৫ মে। ভোটার তালিকা দেখার জন্য রাখা হয়েছিল দশটি নিবন্ধিত সরকারি কার্যালয়ে। কিন্তু ভোটার তালিকা দেখবেন কি, ওয়ার্ড অদল বদলের দরুন  অনেকে এটাই জানতে পারেননি যে তার এলাকাটা অদৌ কোন ওয়ার্ডে পড়েছে। এ নিয়ে বিভিন্ন মহল থেকেই অভিযোগ উঠছিল।
এই পরিস্থিতিতে শিলচরের সাংসদ ডা: রাজদীপ রায় রাজ্যের নির্বাচন কমিশনার অলক কুমারকে চিঠি লিখে নাম অন্তর্ভুক্তির দাবি ও আপত্তি জানানোর সময়সীমা আরো ১৫ দিন বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
একইভাবে রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবও জেলাশাসক রোহন কুমার ঝা-কে চিঠি লিখে এই সময়সীমা এক মাস বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে ভুক্তভোগী ভোটারদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভোটার তালিকা প্রকাশ করা হলেও কোন এলাকা  কোন ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছে এ নিয়ে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। তাই তারা নিজেদের ওয়ার্ডই খুঁজে পাননি। অনেকেই অভিযোগ করেছেন এ নিয়ে নির্বাচনী আধিকারিকের কার্যালয় বা জেলা শাসকের কার্যালয় কোথাও গিয়েই সদুত্তর পাননি। ভোটাররা সময়সীমা বাড়ানোর সঙ্গে সঙ্গে কোন এলাকা কোন ওয়ার্ডে পড়েছে এ নিয়ে সবিস্তারে তথ্য তুলে ধরার জন্য দাবি জানিয়েছেন।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

Tags: cacharCachar District Administrationmp rajdeep roySilchar Municipal Corporationsusmita deb
Previous Post

বিদ্যুতের প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবি, নাগরিক মিছিলে উত্তাল শিলচর

Next Post

প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নবীনা

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক  নবীনা

প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নবীনা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?