Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শিশুকন্যার উপর যৌনাচার, ধৃত যুবক

samayikprasanga by samayikprasanga
May 5, 2023
in অসম, বরাক উপত্যকা
0
শিশুকন্যার উপর যৌনাচার, ধৃত যুবক

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : বছর নয়েকের শিশু কন্যার উপর যৌনাচার চালাতে গিয়ে গণধোলাইয়ের শিকার হল যুবক। ঘটনা শিলচর থানা এলাকার অরুণাচল সংলগ্ন রাখালখালেরপার প্রথম খন্ডের। গণধোলাইয়ের চোটে সঞ্জয় রায় (৩৫) নামে ওই যুবক গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে সমঝে দেওয়া হয় পুলিশের কাছে।
সঞ্জয় রাখালখালেরপার প্রথম খন্ডেরই বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলের দিকে সে প্রতিবেশী ওই শিশু কন্যা একা থাকার সুযোগে তার ঘরে ঢুকে যৌনাচার চালাতে উদ্যত হয় বলে অভিযোগ। ব্যাপারটা টের পেয়ে আশপাশের লোকেরা তাকে ধরে ফেলেন। এরপর গণধোলাই দিয়ে সমঝে দেওয়া হয় পুলিশের কাছে।
সঞ্জয় সম্পর্কে জানা গেছে, বর্তমানে সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। আগে সাফাই কর্মী হিসেবে কাজ করতো শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালে। ওই হাসপাতালে কাজ করার সময় ২০২২ সালের ৭ জানুয়ারি এক নবজাত শিশুকন্যাকে নিয়ে পালানোর পথে তাকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেফতার করে পুলিশ।
‌‌ প্রসঙ্গত ত্রিপুরা দেওয়ান পাশার বাসিন্দা এক মহিলা শিবসন্দরী নারী শিক্ষাশ্রমে জন্ম দিয়েছিলেন ওই শিশু কন্যার। তবে পরবর্তীতে হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর তিনি ও তার স্বামী শিশুকন্যাকে ছেড়ে চলে যান বলে অভিযোগ। আর এই সুযোগে সঞ্জয় নিয়ে যাচ্ছিল শিশু কন্যাকে। খুব সম্ভবত তার উদ্দেশ্য ছিল শিশুকন্যাকে বিক্রি করে দেওয়া। সেই ঘটনার পর এবার যৌনাচারের মামলায় দ্বিতীয় দফায় গ্রেফতার হলো সঞ্জয়।

Tags: Assam PoliceCachar District Administrationcachar spChild rapeCM Himanta Bishwa Sharmanari shikha srom
Previous Post

পশুপালন বিভাগে কর্মী কমানোর নির্দেশ মন্ত্রীর

Next Post

তৃতীয় ও চতুর্থ শ্রেনীর পদে নির্বাচিত বরাকের প্রার্থীদের বরাকেই নিযুক্তি

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

by samayikprasanga
April 30, 2026
Next Post
তৃতীয় ও চতুর্থ শ্রেনীর পদে নির্বাচিত বরাকের প্রার্থীদের বরাকেই নিযুক্তি

তৃতীয় ও চতুর্থ শ্রেনীর পদে নির্বাচিত বরাকের প্রার্থীদের বরাকেই নিযুক্তি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?