Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home আন্তর্জাতিক

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ৭মে, অংশ নিচ্ছেন অভিনেত্রী সোনম কাপুর

ব্রিটেনের ইতিহাসে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়

samayikprasanga by samayikprasanga
May 1, 2023
in আন্তর্জাতিক, বিনোদন
0
রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ৭মে, অংশ নিচ্ছেন অভিনেত্রী সোনম কাপুর

অনলাইন ডেস্ক : ৭ মে, রবিবার, সারা পৃথিবীর জন্য এক মাহেন্দ্রক্ষণ। ব্রিটেনের ইতিহাসে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। রানি এলিজাবেথের মৃত্যুর পর ওই দিনেই রাজ্যাভিষেক হবে রাজা তৃতীয় চার্লসের। এই শুভ অনুষ্ঠান ভারতের জন্যেও গড়ে দেবে এক গর্বের মুহূর্ত। বলিউড দুনিয়ায় এক ঐতিহাসিক আনন্দক্ষণ। কারণ, এই অবিস্মরণীয় অনুষ্ঠানেই ভারতের হয়ে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ৭ মে রাজা চার্লস তৃতীয়ের ঐতিহাসিক রাজ্যাভিষেক অনুষ্ঠানে নিজের বক্তব্য পরিবেশন করবেন অভিনেতা অনিল কাপুরের কন্যা। সারা বিশ্বের অন্যান্য বিখ্যাত তারকাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেবেন সোনম কাপুরও। তবে, তাঁর পারফরম্যান্সের সঠিক বিবরণ এখনও বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। তবে সূত্র মারফৎ জানা গেছে, ব্রিটিশ রাজপরিবারকে কেন্দ্র করেই তাঁর উপস্থিতি হবে নজরকাড়া।

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিখ্যাত হলিউড অভিনেতা টম ক্রুজ এবং কার্টুন চরিত্র পুহ সহ বহু জনপ্রিয় তারকারা। জোয়ান কলিন্স, টম জোন্স, বেয়ার গ্রিলস এবং ওটি মাবুসের মতো বিখ্যাত গুণীদের সঙ্গে সোনম কাপুরও রাজা চার্লসের রাজ্যাভিষেকের স্মরণে একটি ভিডিওতে অংশ নেবেন বলে জানা গেছে। ব্রিটেনের ‘রাজা সম্পর্কে স্বল্প পরিচিত তথ্য’ জানানো হবে উক্ত ভিডিওতে। এই ইভেন্টে পালোমা ফেইথ, টিওয়া স্যাভেজ, স্টিভ উইনউড, অলি মুরস-এর মতো তারকারাও থাকবেন। আর থাকবেন শিল্পী ডিজে পিট টং, যিনি নিজের বিখ্যাত ইবিজা ক্লাসিক বাজিয়ে শোনাবেন। এছাড়াও, কনসার্টে বিশ্ববিখ্যাত পিয়ানোবাদক তথা সাম্প্রতিক ‘দ্য পিয়ানো’ প্রতিযোগিতার বিজয়ী ল্যাং ল্যাং এবং লুসি পিয়ানো বাজিয়ে শোনাবেন। 

You might also like

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

ভুল ভুলাইয়ার টাইটেল ট্র্যাকে শিলচরের বিশালের ‘হে হরিরাম জগন্নাথ…’

আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই, ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে

উল্লেখ্য, ৭ মে রাজা তৃতীয় চার্লসের সম্মানে রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে, যিনি গত বছর তাঁর মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের সিংহাসনে আসীন হয়েছিলেন।

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষ্যে বাকিংহাম প্যালেসে তিন দিনের উৎসব উদযাপনের আয়োজন করা হয়েছে। এই উৎসবে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে, যেমন উইন্ডসর ক্যাসেলে বিখ্যাত সেলিব্রিটিদের সমন্বিত একটি কনসার্ট, সারা দেশে অনুষ্ঠিত হবে এমন একটি স্ট্রিট পার্টি এবং “দ্য বিগ হেল্প আউট” নামে একটি স্বেচ্ছাসেবী প্রচার। প্রাসাদের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “বাকিংহাম প্যালেস শনিবার ৬ মে এবং সোমবার ৮ মে-র মধ্যে উইকএন্ডে করোনেশনের আনুষ্ঠানিক উদযাপন হবে। অনুষ্ঠানটি ক্যান্টারবারির আর্চবিশপ দ্বারা পরিচালিত হবে। আগে ঘোষণা করা হয়েছে, এই পরিষেবা রাজার ভূমিকাকে প্রতিফলিত করবে এবং দীর্ঘস্থায়ী ঐতিহ্য তুলে ধরা হবে।

Tags: King CharlsKing of BritainSonom Kapur
Previous Post

আলফা চুক্তি নিয়ে বাঙ্গালীদের সতর্ক করলেন হাফিজ রশিদ

Next Post

শ্রীমন্ত শঙ্করদেবের চেয়ার বসছে USTM-এ

Related Posts

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান
slider

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

by samayikprasanga
June 25, 2025
ভুল ভুলাইয়ার টাইটেল ট্র্যাকে শিলচরের বিশালের ‘হে হরিরাম জগন্নাথ…’
slider

ভুল ভুলাইয়ার টাইটেল ট্র্যাকে শিলচরের বিশালের ‘হে হরিরাম জগন্নাথ…’

by samayikprasanga
October 16, 2024
আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই,  ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে
slider

আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই, ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে

by samayikprasanga
August 13, 2024
পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি

by samayikprasanga
August 10, 2024
আজ রাতে  শপথ, প্রস্তুত  সরকারের উপদেষ্টাদের গাড়ি
slider

আজ রাতে শপথ, প্রস্তুত সরকারের উপদেষ্টাদের গাড়ি

by samayikprasanga
August 8, 2024
Next Post
শ্রীমন্ত শঙ্করদেবের চেয়ার বসছে USTM-এ

শ্রীমন্ত শঙ্করদেবের চেয়ার বসছে USTM-এ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?