Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

‘মন কি বাত’-এর ১০০তম পর্বে আবেগপ্রবণ মোদি

২২টি ভারতীয় ভাষা ও ১১টি বিদেশি ভাষায় সম্প্রচার

samayikprasanga by samayikprasanga
April 30, 2023
in slider, জাতীয়
0
‘মন কি বাত’-এর ১০০তম পর্বে আবেগপ্রবণ মোদি

অনলাইন ডেস্ক : ‘মন কি বাত’ আমার মনের কথা নয়। এই দেশের জনতা জনার্দনের মনের কথা। যা আমার পথ চলার কাজে এসেছে। গুজরাটে যখন ছিলাম, তখন ভাবিনি প্রধানমন্ত্রী হলে মানুষের কাছ থেকে এভাবে দূরে সরে যাব। নিরাপত্তার খাঁচায় বন্দি হয়ে পড়ব। তাই মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করার জন্য ‘মন কি বাত’ অনুষ্ঠান শুরু করি। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রতি মাসে কত কিছু দেশে ঘটছে তা জানতে পারি। এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, প্রতিটি পুজোয় যেমন মানুষ প্রসাদের অপেক্ষায় থাকে, দেশবাসীর কাছে এটাও আমার একটা পুজোর মতোই অনুষ্ঠান। যেখান থেকে আমি প্রসাদ লাভ করি।’ রবিবার রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-র ১০০ তম পর্ব বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০১৪ সালে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হয়েই নরেন্দ্র মোদি শুরু করেন ‘মন কি বাত’। দেখতে দেখতে ১০০ পর্বে পা দিল রেডিও অনুষ্ঠানটি। ২২টি ভারতীয় ভাষা ও ১১টি বিদেশি ভাষা সম্প্রচারিত হল এদিনের ‘মন কি বাত’। আর এদিন বক্তব্য রাখার সময় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়লেন মোদি। জানিয়ে দিলেন, এই অনুষ্ঠান তাঁর কাছে কোনও অনুষ্ঠান মাত্র নয়। তাঁর কাছে এই অনুষ্ঠান যেন এক পূজা। তাঁর মনের আধ্যাত্মিক যাত্রা।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১০০ তম পর্বে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তিনি বলেন, ‘মন কি বাত’ বিষয়টি সম্পর্কিত একটি আন্দোলনে পরিণত হয়েছিল। এতে সামাজিক উদ্বেগের অনেক বিষয় উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘মন কি বাত’-এর শ্রোতারা ১০০তম পর্বের জন্য অভিনন্দন পাওয়ার যোগ্য। ‘মন কি বাত’ মানুষের অনুভূতির প্রকাশ। শুরু হয়েছিল বিজয় দশমীর দিন। ‘মন কি বাত’ প্রকৃতপক্ষে দেশবাসীর জন্য শুভ উদযাপনের উৎসবে পরিণত হয়েছে। এতে আমরা ইতিবাচকতা এবং জনগণের অংশগ্রহণ উদযাপন করি। ‘মন কি বাত’-এর প্রতিটি পর্বই বিশেষ। দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ এতে যোগ দেয়।

Tags: 100th Episode Maan Ki BaatMaan Mi BaatNational NewsPM Modi
Previous Post

কারখানার বিষাক্ত গ্যাস লিক, দমবন্ধ হয়ে হত ১১

Next Post

মে দিবস : অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
মে দিবস : অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

মে দিবস : অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?