Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অরুণাচলের জেল থেকে ফেরার দুই কট্টর জঙ্গি

কনস্টেবলকে গুলিবিদ্ধ করে হত্যা

samayikprasanga by samayikprasanga
March 27, 2023
in slider, অসম, জাতীয়
0
অরুণাচলের জেল থেকে ফেরার দুই কট্টর জঙ্গি

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : কর্তব্যরত পুলিশের এক কনস্টেবলকে গুলি করে মেরে এবং আইআরবিএন-এর এক জওয়ানকে আহত করে অরুণাচল প্রদেশের তিরাপ জেলার খোনসা জেল থেকে পালিয়ে গেছে দুর্ধর্ষ নাগা জঙ্গি সংগঠন ‘ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-কে’-র নিক্কি সুমি গোষ্ঠী (এনএসসিএন-কে এনএস)-র দুই সশস্ত্র ক্যাডার। ফেরার দুই জঙ্গিকে টিটপু কিটনিয়া এবং রকসেন হোমসা লোয়াং বলে পরিচয় পাওয়া গেছে। পলাতক দুই জঙ্গিকে ধরতে চিরুণি তালাশি চালিয়েছে আইআরবিএন, সিআরপিএফ, আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের দল।  সোমবার তিরাপের পুলিশ সুপার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি সংগঠিত হয়েছে রবিবার সন্ধ্যার দিকে। এনএসসিএন-কে (এনএস) নিক্কি সুমি গোষ্ঠীর দুই জঙ্গি খোনসা কারাগারে কর্তব্যরত এক কনস্টেবলকে হত্যা এবং আইআরবিএন-এর জনৈক জওয়ানকে গুরুতরভাবে আহত করে পালিয়েছে। নিহত পুলিশের কনস্টেবলকে ওয়াংনিয়ান বসাই বলে শনাক্ত করা হয়েছে। তিনি জানান, আধাসেনা জওয়ানকে আহত করতে তাঁর হাত থেকে একে ৪৭ রাইফেল ছিনিয়ে ওই দুই জঙ্গি টিটপু কিটনিয়া এবং রকসেন হোমসা লোয়াং পালিয়েছে। পলাতক দুই জঙ্গিকে খোঁজে বের করতে আইআরবিএন, সিআরপিএফ, আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের দল এলাকায় বাড়ি বাড়ি ঢুকে তালাশি অভিযান চালিয়েছে, জানান পুলিশ সুপার।

Tags: Arunachal pradeshCM Himanta Bishwa Sharmaisac muivakiren rijijunsccnterrorist
Previous Post

শিলচরের ইন্ডোর পিচ নির্মাণে কেন গড়িমসি, প্রশ্নে বিব্রত এসিএ যুগ্মসচিব

Next Post

কাজের এক বছরের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করিমগঞ্জ-সুতারকান্দি সড়ক

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
কাজের এক বছরের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করিমগঞ্জ-সুতারকান্দি সড়ক

কাজের এক বছরের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করিমগঞ্জ-সুতারকান্দি সড়ক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?