Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

করিমগঞ্জে ১৪৪ ধারা জারি, লাউডস্পিকারে নিষেধাজ্ঞা

samayikprasanga by samayikprasanga
March 3, 2023
in অসম, বরাক উপত্যকা
0
করিমগঞ্জে ১৪৪ ধারা জারি, লাউডস্পিকারে নিষেধাজ্ঞা

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে এক আদেশ জারি করে চলতি মাধ্যমিক, অসম হাই মাদ্রাসা পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সমগ্র করিমগঞ্জ জেলায় লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন। বলা হয়েছে, চলতি পরীক্ষার দিনগুলিতে বিভিন্ন সংস্থা, মেলা, অনুষ্ঠান ইত্যাদির আয়োজকরা উচ্চ শব্দমাত্রায় মাইক্রোফোন ব্যবহার করার ফলে শব্দ দূষণ সৃষ্টি হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের পরীক্ষায় মনোনিবেশে ব্যাঘাত সৃষ্টি করছে যা থেকে জনমনে শান্তি সম্প্রীতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, এ ধরনের উশৃংখল কার্যকলাপের ফলে পরীক্ষায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা দেখা দেওয়ায় গুরুতরভাবে জনমনে শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। তাই এই পরিস্থিতির বিবেচনায় করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এই আদেশ অনুসারে সমগ্র করিমগঞ্জ জেলা জুড়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোনও সংস্থা, এনজিও এবং সংগঠনের দ্বারা আয়োজিত বিভিন্ন মেলা, শোভাযাত্রা, অনুষ্ঠান ইত্যাদিতে মাইক্রোফোন, সাউন্ড এমপ্লিফায়ার সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বিশেষ জরুরি কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পূর্ব অনুমতি ছাড়া পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে এ ধরনের মাইক্রোফোন, সাউন্ড এমপ্লিফায়ার সিস্টেম ইত্যাদি ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র করিমগঞ্জ জেলায় বলবৎ হয়েছে এবং পরীক্ষা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

Tags: Assam Policekarimganj dcKarimganj district administrationkarimganj sp
Previous Post

কালাইনছড়া থেকে বিদেশি সিগারেট বাজেয়াপ্ত

Next Post

পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ারের

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

by samayikprasanga
April 30, 2026
Next Post
পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ারের

পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ারের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?